পশু কম ক্রেতা বেশি, দামও বাড়তি

শাহেদ শফিক
৩১ জুলাই ২০২০, ০২:৩৯আপডেট : ৩১ জুলাই ২০২০, ০২:৪৩

পশু কম ক্রেতা বেশি, দামও বাড়তি এক দিন বাকি থাকতেই রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে পশুর সংকট দেখা দিয়েছে। প্রায় পশুশূন্য হয়ে যাওয়া হাটগুলোতে এখন ক্রেতার সংখ্যা হাটে থাকা পশুর তুলনায় কয়েকগুণ বেশি। কোরবানি নিশ্চিত করতে ক্রেতারাও মরিয়া হয়ে উঠেছেন পশু কিনতে। আর সুযোগ বুঝে পশুর দামও বাড়িয়ে দিয়েছে বিক্রেতারা। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাতে রাজধানীর আফতাবনগর, মেরাদিয়া ও খিলগাঁও রেলগেটসহ বেশ কয়েকটি পশুর হাটে এই চিত্র দেখা গেছে।
বিকালের মধ্যেই এসব হাটে অধিকাংশ পশু বিক্রি হয়ে যায়। তখন পশুর দাম স্বাভাবিক ছিল। সন্ধ্যার পর থেকেই পশু কমতে থাকে। তখন দামও বাড়িয়ে দেন বিক্রেতারা। এ অবস্থায় যারা এখনও কোরবানির পশু কিনতে পারেননি তারা পড়েছেন বিপাকে। সাধ্যের মধ্যে পশু কিনতে ক্রেতারা ছুটে বেড়াচ্ছেন রাজধানীর এক হাট থেকে অন্য হাটে। তবে ক্রেতারা বলছেন বৃহস্পতিবার গরুর সংখ্যা আরও বাড়বে। তখন দামও আরও কমবে।

পশু কম ক্রেতা বেশি, দামও বাড়তি
রাতে খিলগাঁও রেলগেট হাটে গিয়ে দেখা গেছে পুরো হাঁটই প্রায় খালি। বাঁশ ও খুঁটিগুলোতে কোনও গরু নেই। যে কয়টি গরু রয়েছে সেগুলোর দাম বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা।
এই হাটের পশু বিক্রেতা আফজাল বারি বলেন, ৮টা গরু নিয়ে কুষ্টিয়া থেকে এসেছি। সবগুলো বিক্রি শেষ হয়ে গেছে। হাটে গরু কম। ক্রেতা বেশি। তাই দামও বেশি।
মেরাদিয়া হাটের ব্যবসায়ী সালাউদ্দিন বলেন, কয়েকটি গরু নিয়ে এসেছিলাম। বিকালে এগুলো দাম উঠেছিল ৭০ থেকে ৭৫ হাজার। কিন্তু রাতে এগুলো ৯৫ হাজার থেকে এক লাখ টাকা দামে বিক্রি করেছি।
আফতাবনগর হাটে গিয়ে দেখা গেছে, গরুর চেয়ে ক্রেতা কয়েকগুণ বেশি। মাঝারি সাইজের গরুর দামও চড়া। বড় বড় গরুগুলোর ক্রেতা সেভাবে দেখা যায়নি। মাঝারি ধরনের প্রায় সব গরুই শেষ। বেশ কয়েকজন ব্যবসায়ী বলেছেন গরু শেষ। তারা আরও গরু আনছেন।

/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম