‘অনলাইনে রেকর্ড সংখ্যক কোরবানির পশু বিক্রি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২০, ২৩:২১ আপডেট : ৩১ জুলাই ২০২০, ২৩:৩৬

‘অনলাইনে রেকর্ড সংখ্যক কোরবানির পশু বিক্রি’ অনলাইনে এবার রেকডসংখ্যক কোরবানির পশু বিক্রি হয়েছে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। শুক্রবার (৩১ জুলাই) এক যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বলছে, এবার বিভিন্ন মাধ্যম মিলে প্রায় ২৭ হাজার কোরবানির গরু, ছাগল ও অন্যান্য পশু অনলাইনে বিক্রি হয়েছে। 

ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে কোরবানির পশু বিক্রির অনলাইন প্ল্যাটফর্ম  ‘ডিজিটাল হাট’ ও সারাদেশে অনলাইনে গরু বেচাকেনা সংক্রান্ত বিষয়ে গণমাধ্যমকে অবহিত করতে এই অনলাইন সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।  

সংবাদ সম্মেলনে বলা হয়, অনলাইন থেকে ছবি দেখে কৃষকের বাড়িতে বা খামারে এসে, ক্রেতারা যে পরিমাণ গরু ক্রয় করেছেন, তার সংখ্যা হবে এর তিন থেকে চারগুণ। সারাদেশে শুক্রবার (৩১ জুলাই) পর্যন্ত ২৭ হাজার কোরবানির পশু অনলাইনে বিক্রি হয়েছে। ডিজিটাল হাট, ডিজিটাল হাটের সঙ্গে সম্পৃক্ত মার্চেন্ট ও ই-ক্যাব মেম্বারদের অনলাইনে বিক্রি হওয়া গরু, ছাগল ও ভেড়ার সংখ্যা ৬ হাজার ৮০০টি। জেলাভিত্তিক সরকারি প্ল্যাটফর্মে কমপক্ষে ৫ হাজার ৫০০টি গরু-ছাগল বিক্রির কথা জানা গেছে। এর মধ্যে নরসিংদী জেলা এগিয়ে রয়েছে, এই জেলায় সরকারি অনলাইন প্ল্যাটফর্মে পশু বিক্রি হয়েছে ৫১৭টি। বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের  সদস্যভুক্ত কোম্পানির অনলাইন প্ল্যাটফর্ম থেকে বিক্রিত পশু ৯ হাজার পাঁচশ’র কাছাকাছি। বিচ্ছিন্ন অন্যান্য প্ল্যাটফর্ম  থেকে ৫ শতাধিক গরু বিক্রির ধারণা পাওয়া গেছে। সরকারি প্ল্যাটফর্ম ফুড ফর নেশন ৪ হাজার গরু বিক্রির তথ্য ট্র্যাক করতে পেরেছে। এভাবে পুরো অনলাইন বাজারে প্রত্যক্ষ বিক্রিত পশুর সংখ্যা বের হয়ে আসছে। ধারণা করা হচ্ছে, আরও লাখখানেক কোরবানির পশু পরোক্ষভাবে এবার বিভিন্নভাবে অনলাইন শপ থেকে বিক্রি করা হয়েছে। এছাড়া, অন্তত পাঁচ লাখ গরু ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রদর্শিত হয়েছে।

ডিজিটাল হাট সম্পর্কে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘এই বিশাল কর্মযজ্ঞ সফল করতে গিয়ে ডিএনসিসি, আইসিটি ডিভিশন, ই-ক্যাব, আইএসএসএল, ধানসিঁড়ি ও সাদিক এগ্রো’র সম্মিলিত টিমকে রাতদিন পরিশ্রম করতে হয়েছে। নানা ধরনের জটিল ইস্যু ছিল— এগুলো তারা আন্তরিকতার সঙ্গে সমাধান করেছে। ৪০০ গরু স্লটারিং করার ব্যবস্থাপনা আমি নিজে তদারক করছি।’

তিনি আরও  বলেন,  ‘ঈদের দিন স্লটারিং হাউজে গিয়ে সশরীরে পুরো ব্যাপারটা দেখভাল করবো।’ তিনি নগরবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান, তারা যেন যেখানে সেখানে গরু জবাই না করেন এবং গরুর বর্জ্য অপসারণে সিটি করপোরেশনকে সহযোগিতা করেন। এ প্রসঙ্গে মেয়র বলেন, ‘পুরো বর্জ্য ব্যবস্থাপনায় ঈদের ছুটির মধ্যে ১১ হাজার কর্মী তৎপর থাকবে।’

প্রধানমন্ত্রীর বরাত দিয়ে মেয়র আতিক বলেন, ‘আমাদের এই উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হামিনা অত্যন্ত খুশি হয়েছেন। গরু জবাই করে মাংস ৪ কেজির প্রতিটি প্যাকেটে করে বাসায় পাঠিয়ে দেওয়ার এই প্রচেষ্টাকে প্রধানমন্ত্রী সাধুবাদ জানিয়েছেন।’

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ প্রেসিডেন্ট শমী কায়সার বলেন, ‘বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে শনিবার (১ আগস্ট) আমরা ক্রেতাদের কাছে তাদের সেবা পৌঁছে দিতে যাচ্ছি। ক্রেতাদের সুবিধা এবং উদ্যোক্তাদের সুবিধা দুটোই আমাদের দেখতে হয়েছে। শুধুমাত্র ডিজিটাল হাট প্ল্যাটফর্মকে ঘিরে এবার বেশ কয়েকজন নতুন অনলাইন উদ্যোক্তা তৈরি হয়েছে।’

এটুআই এর হেড অব ই-কমার্স রেজওয়ানুল হক জামি বলেন, ‘এত অল্প সময়ের মধ্যে এরকম একটি প্ল্যাটফর্ম তৈরি করে সেখানে শ’খানেক উদ্যোক্তাকে সংযুক্ত, দেশব্যাপী সচেতনতা সৃষ্টি এবং ২৭ হাজার গরু অনলাইনের মাধ্যমে ক্রেতার কাছে পৌঁছে দেওয়ার এই কাজ ই-কমার্সের ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে।’

 

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘চাম্পি’: অচল পুরো তাইওয়ান
ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘চাম্পি’: অচল পুরো তাইওয়ান
জুলাই আন্দোলনে আহত দাবি করে মামলা, তদন্তে উঠে এলো সড়ক দুর্ঘটনার তথ্য
জুলাই আন্দোলনে আহত দাবি করে মামলা, তদন্তে উঠে এলো সড়ক দুর্ঘটনার তথ্য
এয়ারবিএনবিতে চেকআউটের নিয়মে বদল, বাসন ধোয়া-চাদর খোলার বাধ্যবাধকতা কমছে
এয়ারবিএনবিতে চেকআউটের নিয়মে বদল, বাসন ধোয়া-চাদর খোলার বাধ্যবাধকতা কমছে
সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
সর্বাধিক পঠিত
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান