কেউ না খেয়ে থাকবে না: তথ্য প্রতিমন্ত্রী

জামালপুর প্রতিনিধি
০২ আগস্ট ২০২০, ০১:৪২আপডেট : ০২ আগস্ট ২০২০, ০১:৫৯

কেউ না খেয়ে থাকবে না: তথ্য প্রতিমন্ত্রী তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, করোণা মহামারি ও বন্যাসহ কোনও প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশের মানুষ কেউ না খেয়ে থাকবে না। তিনি ঈদের দিনেও আনন্দ ভাগাভাগি করার জন্য আপনাদের মধ্যে রান্না করা খাবার নিয়ে এসেছি। তিনি ঈদের দিন (আগস্ট ১) বিকালে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার পৌরসভার কামরাবাদ এলাকায় প্রায় সহ১২শ’ বন্যাদুর্গত মানুষের মধ্যে রান্না করা খাবার (খিচুরি) বিতরণের সময় এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ যেকোনও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। বন্যায় যাদের বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠান, ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহযোগিতা দেবেন। আওয়ামী লীগ কথায় নয় কাজে বিশ্বাস করে। চার দফা বন্যায় মানুষ সর্বশান্ত। ঈদের দিনেও আপনাদের সেবক হিসেবে রান্না করা খাবার নিয়ে এসেছি। আপনাদের সব সুখে-দুঃখে বাকী জীবনযাপনে যেন আপনাদের সেবক হয়েই পাশে থাকতে পারি।

খাবার বিতরণের সময় সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব উদ্দিন আহমেদ, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করীম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা এম এ লতিফ, মনির উদ্দিন, যুগ্ম সম্পাদক এম এ গণি, পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মিজান, যুবলীগের সাবেক সভাপতি মন্টু লাল তেওয়ারি, সরিষাবাড়ী পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মুনজুরুল ইসলাম বিদ্যুৎ, যুবলীগ নেতা সাখাওয়াতুল আলম মুকুল, ছাত্রলীগ নেতা শরিফ আহমেদ নিরবসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের তা-কর্মী, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণির পেশাজীবী মানুষ উপস্থি ছিলেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইতিহাসের টানে ঘুরে আসুন কুষ্টিয়ার ঝাউদিয়া শাহী মসজিদ
ইতিহাসের টানে ঘুরে আসুন কুষ্টিয়ার ঝাউদিয়া শাহী মসজিদ
ভেনিস চলচ্চিত্র উৎসবে গাজা নিয়ে নির্মিত ‘নাজা’ প্রশংসিত, ২৫ মিনিটের রেকর্ড স্ট্যান্ডিং ওভেশন
ভেনিস চলচ্চিত্র উৎসবে গাজা নিয়ে নির্মিত ‘নাজা’ প্রশংসিত, ২৫ মিনিটের রেকর্ড স্ট্যান্ডিং ওভেশন
ইরানি অস্ত্র ও পরামর্শে লোহিত সাগরের কৌশলগত শহর দখল হুথিদের
ইরানি অস্ত্র ও পরামর্শে লোহিত সাগরের কৌশলগত শহর দখল হুথিদের
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন