মিথ্যে সংবাদের প্রতিবাদ মার্কিন দূতাবাসের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০১৫, ১৯:১৫আপডেট : ২১ ডিসেম্বর ২০১৫, ১৯:৩৭

US Embassy এক মার্কিন তরুণীকে নিয়ে অনলাইনে প্রচারিত মিথ্যে সংবাদের প্রতিবাদ জানিয়েছে মার্কিন দূতাবাস। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে এই প্রতিবাদটি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। তারা লিখেছেন, ‘আমাদের নজরে এসেছে যে, ২০১৫ সালে ১০ সেপ্টেম্বরে প্রকাশিত আমাদের একটি ছবিকে কেন্দ্র করে একটি মিথ্যে খবর ফেসবুকে প্রচারিত হচ্ছে। যেখানে ফুলব্রাইট প্রোগ্রামের একজন গবেষক বাংলাদেশের একজন রিকশাচালকের সঙ্গে ছবি তুলেছিলেন। প্রকাশিত মিথ্যা খবরে বলা হয়েছে- তারা বিবাহিত, যা সম্পূর্ণ অসত্য ও ভ্রান্ত। আমরা সাংবাদিক ও সংবাদ সংস্থাগুলোকে অনুরোধ জানাচ্ছি, সংবাদ প্রকাশের ক্ষেত্রে নৈতিক ও দায়িত্বশীল হবার।’
সেখানে আরও উল্লেখ করেন, এই মিথ্যা সংবাদটি প্রথমে একটি ফেসবুক পেইজ থেকে প্রচার করা হয়। এরপর কয়েকটি অনলাইন গণমাধ্যম সংবাদটি প্রচার করে। তবে এই খবরটি যে মিথ্যা সেটি সংবাদ আকারে সর্বপ্রথম প্রকাশ করে বাংলা ট্রিবিউন।

/এইআর / এএইচ /

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম