মানিকগঞ্জে বন্যাদুর্গত এলাকায় নৌবাহিনীর খাদ্য সহায়তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০২০, ১৫:৩৭আপডেট : ০৪ আগস্ট ২০২০, ২০:৩৬

মানিকগঞ্জে বন্যাদুর্গত এলাকায় নৌবাহিনীর খাদ্য সহায়তা বন্যায় ক্ষতিগ্রস্ত মানিকগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় খাদ্য ও চিকিৎসা সামগ্রী বিতরণ করেছে নৌবাহিনী। বন্যার কারণে চরম খাদ্য, পানীয় এবং চিকিৎসা সংকটে পড়া অসহায় মানুষের মাঝে এসব খাদ্য ও চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়।

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বন্যায় চরমভাবে ক্ষতিগ্রস্ত মানিকগঞ্জ জেলার হরিরামপুর, গালা, কাঞ্চনপুর, ঝিটকা ও রামকৃষ্ণপুর উপজেলায় স্থানীয় হতদরিদ্র এক হাজার পরিবারের মধ্যে শুক্রবার (৩১ জুলাই) শুকনো খাদ্য ও চিকিৎসা সামগ্রী বিতরণ করে নৌবাহিনী।

খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, চিড়া, চিনি, মুড়ি, গুড়, লবণ, মোমবাতি, দিয়াশলাই, স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়। এ সময় রামকৃষ্ণপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় চেয়ারম্যান ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দেশের বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় আইএসপিআর।

/জেইউ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম