শিপ্রা ও সিফাতের নিরাপত্তা ও নিঃশর্ত মুক্তির দাবি সহপাঠীদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০২০, ০২:০০আপডেট : ০৮ আগস্ট ২০২০, ০২:০৯

শিপ্রা ও সিফাতের নিরাপত্তা ও নিঃশর্ত মুক্তির দাবি সহপাঠীদের পুলিশের গুলিতে নিহত মেজর (অব.) সিনহার তথ্যচিত্র নির্মাণের টিমে থাকা আটক নির্মাতা শিপ্রা দেবনাথ ও চিত্রগ্রাহক সাহেদুল ইসলাম সিফাতের নিরাপত্তা ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ফিল্ম অ্যান্ড মিডিয়া অনুষদের শিক্ষার্থীরা।

শুক্রবার (৭ আগস্ট) বিকালে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত শিক্ষার্থীদের এক গণজমায়েত থেকে এই দাবি জানানো হয়। গণজমায়েতে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অংশগ্রহণ করেন।

গণজমায়েত থেকে শিক্ষার্থীরা বলে, চিত্রগ্রাহক সাহেদুল ইসলাম সিফাত ও নির্মাতা শিপ্রা দেবনাথের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও বানোয়াট। মিডিয়া পাড়ার প্রত্যেকেই তাদের চেনেন। শিল্পমনা এই শিক্ষার্থীরা কতটুকু অনৈতিক হতে পারে তাও সকলের জানা। তাদের বিরুদ্ধে আনা অভিযোগ বাস্তবতার সঙ্গে সম্পূর্ণভাবে অসঙ্গতিপূর্ণ।

তারা দাবি জানিয়ে বলে, শিপ্রা ও সিফাতের সার্বিক নিরাপত্তা ও নিঃশর্ত মুক্তি দিতে হবে, মেজর সিনহা হত্যার সুষ্ঠু তদন্ত ও কোমলমতি শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, আটককৃত শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং আটককৃত শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের মানসিক প্রহসন হতে মুক্তি প্রদানের ব্যবস্থা করতে হবে।

/এইচএন/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম