স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে চসিক প্রশাসকের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০২০, ০১:০৮আপডেট : ০৯ আগস্ট ২০২০, ০১:১০

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে চসিক প্রশাসকের সাক্ষাৎ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নব-নিযুক্ত প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন। শনিবার (৮ আগস্ট) মোহাম্মদ খোরশেদ আলম সুজন রাজধানীর মিন্টু রোডে অবস্থিত এলজিআরডি মন্ত্রীর সরকারি বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন।
সাক্ষাৎকালে নবনিযুক্ত প্রশাসক চট্টগ্রাম নগরীর উন্নয়নে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং তার মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।
স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম এসময় প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজনকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা, পরামর্শ ও সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দেন এবং বন্দর নগরী চট্টগ্রামের উন্নয়নে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহবান জানান। মন্ত্রী বলেন, দেশের বাণিজ্যিক রাজধানী ও দ্বিতীয় বৃহত্তম শহর, চট্টগ্রামকে ঘিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছেন তা বাস্তবায়ন করতে সকলকে একযোগে কাজ করতে হবে ।
পরে, নবনিযুক্ত প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন সাংবাদিকদের বলেন, তিনি কোনও অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দেবেন না। এ সময় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।

/এসআই/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের