সিনহা হত্যার সত্য উদঘাটনে গণশুনানির সিদ্ধান্তকে এইচআরএসএসের অভিনন্দন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০২০, ১৭:০২আপডেট : ১৩ আগস্ট ২০২০, ১৭:০৪

মেজর (অব.) সিনহা হত্যা মামলা মেজর অব. সিনহা হত্যার সত্য উদঘাটনে গণশুনানির সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। বৃহস্পতিবার (১৩ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিনন্দন জানায় সংগঠনটি।

এইচআরএসএস- এর নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের মৃত্যু ঘটনার সত্য উদঘাটনে আগামী ১৬ আগস্ট তদন্ত কমিটির গণশুনানির সিদ্ধান্তকে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআর এসএস) পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি।’

‘‘গণশুনানিতে সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে অংশগ্রহণ করতে পারে এবং স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। গণশুনানি শুধুমাত্র মেজর (অব) সিনহা মোহাম্মদ রাশেদ খানের

হত্যাকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ না রেখে ‘ক্রসফায়ারের’ নামে এ যাবত বিভিন্ন বাহিনীর গুলিতে যেসব বিচারবহির্ভূত

হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য উদঘাটনের আহ্বান জানাচ্ছি। এছাড়াও আইনশৃঙ্খলা

রক্ষাকারী বাহিনীর হাতে যারা নির্যাতন ও নিগ্রহের শিকার হয়েছেন, তাদের সম্পর্কেও বিস্তারিত তথ্য সংগ্রহ এবং অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানাচ্ছি।’

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম