মানবতাবিরোধী অপরাধ: আরও দু’জনের বিরুদ্ধে অভিযোগ আমলে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০১৫, ১৫:৪৭আপডেট : ২২ ডিসেম্বর ২০১৫, ১৫:৪৮

ICT logo আদালত

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় শরীয়তপুর জেলা থেকে আটক সোলায়মান মোল্লাসহ পালাতক ইদ্রিস আলীর বিরুদ্ধে আনা ৪টি অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেন। আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া শেষে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৮ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করছেন ট্রাইব্যুনাল।

এসময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন প্রসিকিউটর সৈয়দ হাইদার আলীসহ অন্যান্যরা। সোলায়মান মোল্লার পক্ষে উপস্থিত ছিলেন তার আইনজীবী গাজী এম এইচ তামিম।

আসামির বিরুদ্ধে আনা অভিযোগ ৪টি অভিযোগের মধ্যে আছে একাত্তরের ২২ মে আটক, নির্যাতন, লুট, গণহত্যা, ২৩ মে থেকে ২৬ মে’র মধ্যে এলাকায় গণহত্যা, ধর্ষণ, জুন মাসের কোনও এক সময় সংঘটিত নির্যাতন ও হত্যা এবং ২৫ মার্চ থেকে ১০ ডিসেম্বরের মধ্যে হিন্দুদের দেশ ত্যাগে বাধ্য করা, গণহত্যা, ধর্ষণ।

/ইউআই/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম