১০ লিটারে ১ লিটার কম, পেট্রোল পাম্পকে জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০২০, ১৯:২৫আপডেট : ১৯ আগস্ট ২০২০, ২০:২৬

বিএসটিআই ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে রাজধানীর দুটি পেট্রোল পাম্পের বিরুদ্ধে মামলা এবং ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। বুধবার (১৯ আগস্ট) সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান বিএসটিআই সম্পাদক মঈনুদ্দীন মিয়া।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার ঢাকা মহানগরীর শাহবাগ ও নিউমার্কেট এলাকায় বিএসটিআই'র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুযায়ী শাহবাগ এলাকায় অবস্থিত মেসার্স মেঘনা মডেল সার্ভিস সেন্টার (পেট্রোল পাম্প) তেল পরিমাপে প্রতি ১০ লিটারে ১টি পেট্রোল ইউনিটে ৪০ মিলি কম প্রদান করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে নিউমার্কেট এলাকায় অবস্থিত মেসার্স নিউওয়েজ সার্ভিসেস (পেট্রোল পাম্প) প্রতি ১০ লিটারে ১টি অকটেন ইউনিটে ১.০৬ লিটার জ্বালানি তেল কম প্রদান করায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বিএসটিআই'র নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার। সঙ্গে আরও অংশ নেন সংস্থাটির পরিদর্শক ছানোয়ার হোসেন ও পূজন কর্মকার।

/এইচএন/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম