বাজার তদারকি: সারাদেশে ১২৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০২০, ২২:৪১ আপডেট : ১৯ আগস্ট ২০২০, ২২:৪৫

বাজার তদারকি:  সারাদেশে ১২৩  প্রতিষ্ঠানকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য, নকল পণ্য এবং ওজনে কারচুপিসহ ভোক্তাদের স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে সারাদেশ ১২৩টি প্রতিষ্ঠানকে ৪ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার (১৯ আগস্ট) সারাদেশে অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির উপপরিচালক মাসুম আরেফিন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জানায়, কোরবানির পশুর চামড়া যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ করা এবং ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে  বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীনের পরামর্শ  এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের  মহাপরিচালক বাবলু কুমার সাহার সভাপতিত্বে প্রতিদিনের মতো ঢাকা মহানগরীর পোস্তা, কাওরান বাজার, নিউমার্কেট, মোহাম্মদপুর,আদাবর এলাকার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করেন প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মাসুম আরেফিন ও সহকারী পরিচালক রজবী নাহার রজনী ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফাহমিনা আক্তার ও  মাগফুর রহমান। তদারকিকালে লবণযুক্ত চামড়া সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় হচ্ছে কিনা তা মনিটরিং করা হয়।

এছাড়া, সারাদেশের বিভাগগুলোতে উপ-পরিচালক এবং জেলাতে সহকারী পরিচালকের নেতৃত্বে বুধবার মোট ৮৫টি অভিযান পরিচালিত হয়।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগ নেতাকে ডেকে নিয়ে কেটে দিলো হাত-পায়ের রগ, অবস্থা আশঙ্কাজনক
ছাত্রলীগ নেতাকে ডেকে নিয়ে কেটে দিলো হাত-পায়ের রগ, অবস্থা আশঙ্কাজনক
চীনা প্রযুক্তির নিয়ন্ত্রণ কতটা যাচ্ছে বাংলাদেশিদের হাতে?
চীনা প্রযুক্তির নিয়ন্ত্রণ কতটা যাচ্ছে বাংলাদেশিদের হাতে?
মিশর ভ্রমণে বাড়ছে খরচ, ২০২৭ সালে ভিসা ফি ৩৩ ডলার
মিশর ভ্রমণে বাড়ছে খরচ, ২০২৭ সালে ভিসা ফি ৩৩ ডলার
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন