বাড্ডায় যুবককে কুপিয়ে হত্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০২০, ২২:৫৬আপডেট : ২০ আগস্ট ২০২০, ০০:০৪

হত্যা

রাজধানীর বাড্ডায় হিরন সরদার (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি পেশায় একটি বেকারির কর্মচারী ছিলেন বলে জানিয়েছেন তার স্বজনরা। বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে মেরুল বাড্ডা এলাকায় এ ঘটনা ঘটে।

হিরনের বোন রুমা আক্তার জানান, খবর পেয়ে পশ্চিম মেরুল বাড্ডার হুমায়ুনের বাড়ির সামনে থেকে হিরনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা রাত ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত যুবকের বোনের ছেলে রাজন বলেন, ‘মামার শরীরের বিভিন্ন জায়গায় কোপানো হয়েছে। আমরা খবর পেয়ে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।’

বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, হিরনের বিরুদ্ধে  অস্ত্র, মাদক, ছিনতাই ও ডাকাতির মামলা রয়েছে। নিজেদের গ্রুপের মধ্যে বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে যারা এই হত্যাকাণ্ডে জড়িত তাদের আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

হিরন শরীয়তপুর জেলার বেদরগঞ্জ উপজেলার মৃত আলাউদ্দিন সরদারের ছেলে। পাঁচ বোন চার ভাইয়ের মধ্যে তিনি ছিলেন চতুর্থ। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। স্ত্রী-সন্তানদের নিয়ে তিনি আফতাবনগরে থাকতেন। তার মা, বোন ও পরিবারের অন্য সদস্যরা থাকেন মেরুল বাড্ডায়।

/এআইবি/আরজে/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেলের দাম বৃদ্ধির পর বাসভাড়া কত বাড়ছে
তেলের দাম বৃদ্ধির পর বাসভাড়া কত বাড়ছে
প্রথমস্ত্রীসহ আদালতে গাজী নজরুল 
প্রথমস্ত্রীসহ আদালতে গাজী নজরুল 
বাধ্য হয়ে তেলের দাম সমন্বয় করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী 
বাধ্য হয়ে তেলের দাম সমন্বয় করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী 
দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নৌ বাহিনী সদস্যের মৃত্যু
দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নৌ বাহিনী সদস্যের মৃত্যু
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে