কয়েকমাসে পোশাক শিল্পের সাড়ে ২৬ হাজার শ্রমিক ছাঁটাই: বিলস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০২০, ১৬:৫৬আপডেট : ২৭ আগস্ট ২০২০, ১৬:৫৬

কয়েকমাসে পোশাক শিল্পের সাড়ে ২৬ হাজার শ্রমিক ছাঁটাই: বিলস

করোনাভাইরাস মহামারির মধ্যেই কয়েক মাসে পোশাক শিল্পের প্রায় সাড়ে ২৬ হাজার শ্রমিক ছাঁটাই করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)। পাশাপাশি করোনা সংকটকালে পোশাক শিল্প খাতের তিন লাখ ২৪ হাজার ৬৮৪ জন শ্রমিক বেকার হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পোশাক শিল্প নিয়ে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে বিলস। বিশেষজ্ঞদের বরাত দিয়ে বিলস বলছে, এমনকি বর্তমানেও এই খাতে ৬০ শতাংশ শ্রমিক চাকরি হারোনার শঙ্কায় রয়েছেন।

বিলসের প্রতিবেদনে বলা হয়, বর্তমান সময়ের কোভিড-১৯ পরিস্থিতিতে নানা বিপর্যয়ের মধ্যে বেড়েছে শ্রমিক ছাঁটাইয়ের হার। গত কয়েক মাসে ৮৭টি কারখানায় শ্রমিক ছাঁটাই হয়েছে সাড়ে ২৬ হাজার এবং অনেক ক্ষেত্রেই আইন না মেনেই ছাঁটাইয়ের ঘটনা ঘটছে। অনেক ক্ষেত্রে শ্রমিকরা বকেয়া বেতন-ভাতা ও ন্যায্য ক্ষতিপূরণ পাচ্ছেন না। করোনাকালীন সংকটে এই খাতে বেকার হয়েছে প্রায় ৩ লাখ ২৪ হাজার ৬৮৪ জন শ্রমিক এবং বন্ধ ও লেফ হয়েছে প্রায় ১ হাজার ৯১৫টি কারখানা। এছাড়া দিন দিন সারা বিশ্ব প্রযুক্তি নির্ভর হয়ে পড়ার কারণে নিশ্চিতভাবে পোশাক খাতেও বাড়বে উন্নত প্রযুক্তির ব্যবহার। আর এতে করে এই খাতে কর্মরত ৬০ শতাংশ শ্রমিকের চাকরি হারানোর আশঙ্কা করছেন বিশেষজ্ঞগণ।

বিলস বলছে, করোনার প্রাদুর্ভাব বাংলাদেশের তৈরি পোশাক শিল্প কারখানার নিরাপত্তা পরিস্থিতির বাস্তব চিত্র আমাদের সামনে তুলে ধরেছে। ৮ জুলাই পর্যন্ত প্রাণঘাতী এ ভাইরাসে ১৯৩টি কারখানার ৪৫৬ জন পোশাক শ্রমিক সংক্রমিত হয়েছেন, যার মধ্যে মৃত্যুবরণ করেছেন ৬ জন। শ্রমিকদের সুরক্ষায় সরকারের তরফ থেকে হেল্প লাইন, বিজিএমইএ এবং বিকেএমইএ এর তরফ থেকে স্বাস্থ্য সেবার উদ্যোগ গ্রহণ করা হলেও এই বিশাল শ্রম গোষ্ঠীর তুলনায় তা খুবই সামান্য। এছাড়া কর্মক্ষেত্রে পারস্পরিক নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার বিধানসহ শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় শ্রম মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে চলছে না অনেক কারখানা।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ট্রেড ইউনিয়ন নেতারা বলেন, গণমাধ্যমে শ্রমিক ছাঁটাইয়ের যে সংবাদ আসে প্রকৃতপক্ষে শ্রমিক ছাঁটাইয়ের সংখ্যা তার চেয়ে অনেক বেশি। যেসব কারখানায় ট্রেড ইউনিয়ন রয়েছে, সেসব কারখানা বন্ধ করে দেওয়া হচ্ছে অভিযোগ করে তারা বলেন, 'কারখানা বন্ধ হচ্ছে, লে অফ হচ্ছে, শ্রমিক ছাঁটাই হচ্ছে, সেসব বিষয়ে সরকারের কোনও পদক্ষেপ দেখা যাচ্ছে না। কিন্তু শ্রমিকদের সংগঠিত হওয়া থেকে শুরু করে ট্রেড ইউনিয়ন নিবন্ধন সবই বন্ধ রাখা হয়েছে।' নেতারা অভিযোগ করে বলেন, 'কোভিড-১৯ পরিস্থিতিতে শ্রমিকদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করে কাজ করানোর কথা থাকলেও অধিকাংশ কারখানায় তা মানা হচ্ছে না।'

বিলস ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এবং বিলস ভাইস চেয়ারম্যান ও ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের ঢাকা-মিরপুর ক্লাস্টার কমিটির সমন্বয়কারী আমিরুল হক আমিনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিলস এর উপদেষ্টা পরিষদ সদস্য ও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ এর যুগ্ম সমন্বয়কারী নইমুল আহসান জুয়েল। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল-আইবিসি সাধারণ সম্পাদক চায়না রহমান, ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল টঙ্গী-গাজীপুর ক্লাস্টার কমিটির সমন্বয়কারী সালাউদ্দিন স্বপন, বাংলাদেশ ফেডারেশন অব ওয়ার্কার্স সলিডারিটির সভাপতি রুহুল আমিন, বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহীদুল্লাহ বাদল এবং বিলস পরিচালক নাজমা ইয়াসমীন।

 

 

/এসও/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
হবিগঞ্জ ও সিলেটে হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির মশাল মিছিল
হবিগঞ্জ ও সিলেটে হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির মশাল মিছিল
অফিসে এআই ব্যবহার করছেন? সহকর্মীরা জানলে লাভ নাকি ক্ষতি?
অফিসে এআই ব্যবহার করছেন? সহকর্মীরা জানলে লাভ নাকি ক্ষতি?
জ্বলছে না চুলা, যুদ্ধটা খাবারের
জ্বলছে না চুলা, যুদ্ধটা খাবারের
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে