মোবাইলে আসবে শিক্ষকদের বেতন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০২০, ২২:১০ আপডেট : ৩১ আগস্ট ২০২০, ১০:৩৬

শিক্ষা মন্ত্রণালয় এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের বেতনের টাকা সরাসরি তাদের কাছে পৌঁছানোর পরিকল্পনা নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সরকারের কেন্দ্রীয় পলিসির অংশ হিসেবে সরকার টু পারসন (জিটুপি) প্রকল্পের মাধ্যমে এই টাকা পৌঁছে দেওয়া হবে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই অর্থ দেবে বাংলাদেশ ব্যাংক।
জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের পরিচালক (প্রশাসন ও কলেজ) মো. শাহেদুল খবির চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অর্থ মন্ত্রণালয়ের একটি পলিসি রয়েছে। যিনি সার্ভিস দিচ্ছেন তার কাছে যাতে সরাসরি অর্থ পৌঁছে যেতে পারে। বিষয়টি এখনও আলোচনা পর্যায়ে রয়েছে। জিটুপি’র মাধ্যমে পেমেন্ট দেওয়া হবে। সরকারের সব ধরনের স্টেক হোল্ডারদের জন্য এই পলিসি করা হয়েছে। এর আগে শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়া হয়েছে এই পদ্ধতিতে।’
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই সেবা পেতে এমপিওভুক্ত শিক্ষকদের মোবাইল ব্যাংকিংয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের তালিকা অর্থ মন্ত্রণালয়ে পাঠাবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। ওই তালিকা ধরে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে।
শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ যে প্রক্রিয়ায় পাঠানো হয়েছে একই প্রক্রিয়ায় শিক্ষকদের বেতন পাঠানো হবে। অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের আলোচনা চূড়ান্ত হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

/এসএমএ/এমআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারের ৩ সিদ্ধান্তে গরিবের পেটে লাথি, সাক্ষী ডিমের দাম: নাহিদ ইসলাম
সরকারের ৩ সিদ্ধান্তে গরিবের পেটে লাথি, সাক্ষী ডিমের দাম: নাহিদ ইসলাম
আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের আগে মেসির আবেগঘন বার্তা
আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের আগে মেসির আবেগঘন বার্তা
ঢাকায় হত্যা করে নীলফামারীতে নিয়ে পুতে রাখা হয় যুবকের মরদেহ
ঢাকায় হত্যা করে নীলফামারীতে নিয়ে পুতে রাখা হয় যুবকের মরদেহ
বিকালে এএসপির নিরাপত্তার আশ্বাস, রাতে ছিনতাইয়ের শিকার শিক্ষার্থী
বিকালে এএসপির নিরাপত্তার আশ্বাস, রাতে ছিনতাইয়ের শিকার শিক্ষার্থী
সর্বাধিক পঠিত
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা