বালিশকাণ্ড: ঠিকাদারের জামিন বাতিল চেয়ে আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০২০, ১৫:৫৩আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ১৫:৫৪

দুদক

পাবনার রূপপুর পারমাণবিক বিদুৎ প্রকল্পের একটি ভবনের আসবাব ও অন্যান্য সামগ্রী অস্বাভাবিক দামে কেনা সংক্রান্ত দুর্নীতির মামলায় সাজিন কনস্ট্রাকশনের মালিক ঠিকাদার শাহাদাত হোসেনকে নিম্ন আদালতের দেওয়া জামিন বাতিলের জন্য হাইকোর্ট আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান এই তথ্য নিশ্চিত করেন।

খুরশীদ আলম খান বলেন, 'এর আগে গত ২৭ আগস্ট পাবনার আদালত শাহাদাত হোসেনকে জামিন দেন। পরে ওই জামিনাদেশের বিরুদ্ধে আবেদন (রিভিশন) জানিয়েছি হাইকোর্টে। আবেদনে তার জামিন বাতিল চাওয়া হয়েছে।' আগামী সপ্তাহে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আবেদনটা উপস্থাপন করা হতে পারে বলেও তিনি নিশ্চিত করেন।

প্রসঙ্গত, এর আগে গত বছরের ১২ ডিসেম্বর পাবনায় ঠিকাদার শাহাদাতসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করে দুদক।

/বিআই/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম