মসজিদে বিস্ফোরণের দায় সরকার এড়াতে পারে না: ইসলামী আন্দোলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০২০, ১৯:৪৮আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ১৯:৪৮

ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশে নারায়ণগঞ্জে বিস্ফোরণের জন্য তিতাস গ্যাস কোম্পানিকে দায়ি করেছেন ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ।  তিনি বলেন, ‘তিতাস গ্যাসের দুর্নীতিবাজদের অবৈধ দাবি পূরণ না করার কারণে গ্যাস লিকেজ মেরামত না করে অবহেলা করায় এ দুর্ঘটনা ঘটেছে। সরকার এর দায়ভার কিছুতেই এড়াতে পারবে না।’

শুক্রবার (১১ সেপ্টেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিস্ফোরণে হতাহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ এবং দোষীদের শাস্তির দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে তিনি একথা বলেন।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘মুসল্লি হত্যার দায়ে তিতাসে দুর্নীতিবাজদের কঠোর শাস্তি দিতে হবে। সরকারের প্রতিটি সেক্টর দুর্নীতিগ্রস্ত। দুর্নীতিবাজদের আশ্রয় প্রশ্রয় দিয়ে সরকার নিজেও দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।’

ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেন, ‘নারায়ণগঞ্জের তল্লা বায়তুস সালাহ জামে মসজিদে গ্যাস বিস্ফোরণে ৩১ জন মুসল্লি নিহত ও অনেকে আহত হয়ে এখনও হাসপাতালে কাতরাচ্ছেন। এ ঘটনার মধ্য দিয়ে দেশ একটি দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে প্রমাণিত হয়েছে। কেবল দুর্নীতিবাজদের চাহিদা পূরণ করতে না পারায় গ্যাস লাইন বিস্ফোরণ হয়ে এভাবে ৩১টি তাজা প্রাণ ঝরে যাওয়া সরকারের জন্য একটি খারাপ দৃষ্টান্ত।’

দলটির নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে বায়তুল মোকাররম পল্টন মোড় হয়ে বিজয়নগর পর্যন্ত প্রদক্ষিণ করে। এ সময় আরও উপস্থিত ছিলেন, দলটির ঢাকা মহানগর উত্তর সভাপতি হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, কেএম আতিকুর রহমান, মাওলানা নেছার উদ্দিন, মাওলানা এবিএম জাকারিয়া প্রমুখ।

/সিএ/আইএ/

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম