ফাদার উইলিয়াম টিমের মৃত্যুতে সালমান এফ রহমানের শোক

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২০, ০২:০৮আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ০২:০৯

ছবি (বাম দিক থেকে)- ফাদার রিচার্ড উইলিয়াম টিম ও সালমান এফ রহমান

 বাংলাদেশের আমৃত্যু বন্ধু ও নটরডেম কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ফাদার রিচার্ড উইলিয়াম টিমের মৃত্যুতে শ্রদ্ধা ও শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি। শনিবার (১২ সেপ্টেম্বর) এক শোক বানিতে তিনি বলেন, আমি তার মৃত্যুর কথা জানতে পেরে গভীর দুঃখ পেয়েছি। তাকে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমি তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করি এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

ফাদার টিম সিএসসি গত ১১ সেপ্টেম্বর ৯৭ বছর বয়সে যুক্তরাষ্ট্রে মৃত্যুবরণ করেন। তিনি নটরডেম কলেজের ষষ্ঠ প্রিন্সিপাল ছিলেন এবং ৬৬ বছর বাংলাদেশে কর্মরত ছিলেন।

শোক বার্তায় নিজের ছাত্র জীবনের কথা উল্লেখ করে সালমান এফ রহমান লিখেছেন, বাংলাদেশের শিক্ষাখাতে অগ্রণী ব্যক্তি ছিলেন ফাদার টিম। আমি যখন ষাটের দশকে নটরডেম কলেজের বিজ্ঞানের ছাত্র ছিলাম, ওই সময় তাকে শিক্ষক হিসেবে পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করি। ফাদার টিমের অনেক শিক্ষার্থীর মতো আমিও তার দিকনির্দেশনায় গভীরভাবে প্রভাবিত হয়েছি। তিনি আমাদের জীববিজ্ঞান পড়াতেন, পাশাপাশি তিনি আমাদের আরও অনেক কিছু শিখিয়েছেন। তিনি আমাদের মধ্যে কর্তব্য ও দায়িত্ববোধ জাগ্রত করেছেন। শুধু শিক্ষক হিসেবে নয়, পরামর্শক ও গাইড হিসেবে তাকে পাওয়া আমার জন্য ছিল সত্যিই সৌভাগ্যের বিষয়।

মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের পুনর্গঠনে ফাদার টিমের অংশগ্রহণ ও তার বিভিন্ন সামাজিক উদ্যোগের কথা তুলে ধরে সালমান এফ রহমান আরও লিখেছেন, সমাজসেবক হিসেবে তিনি একাত্তরের স্বেচ্ছাসেবী সংস্থা ক্যারিটাসের পরিকল্পনা কর্মকর্তা হিসেবে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে বাংলাদেশের বিধ্বস্ত গ্রামগুলো পুনর্নির্মাণে অসাধারণ অবদান রেখেছিলেন। তিনি সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন ও আমাদের সমাজের অর্থনৈতিকভাবে সুবিধা-বঞ্চিত এবং ভাগ্যহীন মানুষদের সহায়তা করে গেছেন।

ফাদার টিমের এসব অবদানের জন্য বাংলাদেশের জনগণ চিরকাল তার প্রতি কৃতজ্ঞ থাকবে বলে শোক বার্তায় উল্লেখ করেন তিনি।

/এএ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের