ডিএসসিসি’র অভিযান: ৫ মামলা ও ৫০ হাজার টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২০, ২০:৪৬আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ২০:৪৮

ডিএসসিসি’র অভিযান: ৫ মামলা ও ৫০ হাজার টাকা জরিমানা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ,  ক্যাবল অপসারণ এবং এডিস মশার প্রজননস্থল শনাক্তকরণে সংস্থার একাধিক ভ্রাম্যমাণ আদালত ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছে।  মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) অভিযানের ২৯তম দিনে তিনটি ভ্রাম্যমাণ আদালত ৫টি মামলা দায়ের ও ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের এ তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার অভিযানের ২৯তম দিনে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. ফয়সালের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত অঞ্চল-১ এর ২০ নম্বর ওয়ার্ডের সেগুনবাগিচায় অভিযানকালে ২৭টি স্থাপনা পরিদর্শন করে এবং একটি স্থাপনায় এডিস মশার লার্ভা পায়। এ কারণে অভিযুক্তের বিরুদ্ধে একটি মামলা দায়ের ও নগদ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত অঞ্চল ২ ও ৪ এর ৩১ ও ১৩ নম্বর ওয়ার্ডের শান্তিনগর ও বংশাল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময়  ৪১টি স্থাপনা পরিদর্শন করেন ও ৩টি স্থাপনায় এডিস মশার লার্ভা এবং দুটি স্থাপনায় এডিস মশার বংশ বিস্তার উপযোগী পরিবেশ খুঁজে পান। এ সময় তিনি তিনটি মামলা দায়ের ও নগদ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন। দুটি স্থাপনাকে পরিস্থিতির উন্নতির জন্য সতর্ক করেন।

ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ রাস্তায় অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনায় বাধা দেওয়ায় এক ব্যক্তিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করেন। আদালত এ সময় ১৫টি ইলেকট্রিক পোল হতে ক্যাবল অপসারণ করে।

/এএইচআর/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম