মেয়ে হত্যার বিচার চান নীলার বাবা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২০, ১৬:১০আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ১৬:১৩

মেয়ে হত্যার বিচার চান নীলার বাবা

সাভারে স্কুলছাত্রী নীলা রায়ের হত্যাকারীদের বিচার দাবি করেছেন তার বাবা নারায়ণ রায়। তিনি বলেন, ‘আমি আমার মেয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে আর কোনও বাবার কোল  খালি না হয়।’

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি আয়োজিত  সাংবাদিক সম্মেলনে তিনি এ দাবি করেন।

সাংবাদিক সম্মেলনে বক্তারা বলেন, সম্প্রতি সাভারের বখাটে যুবক মিজানুর রহমান চৌধুরী স্কুলছাত্রী নীলা রায়কে ধর্ষণের পর হত্যা করেছে। খুনি মিজানসহ সব দোষী ও অপরাধীদের অনতিবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। যদি আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা না হয়, তবে এর বিরুদ্ধে সারাদেশে প্রতিবাদ বিক্ষোভের ডাক দেওয়া হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি সোনালী দাস ও সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় কুমার রায়।

/এইচএন/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের