খাগড়াছড়িতে ধর্ষণ রোধে পদক্ষেপ জানতে চেয়ে ডিসিকে আইনি নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২০, ১৪:২৩আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৪:২৪

আইন নোটিশ খাগড়াছড়িতে একের পর এক ধর্ষণের ঘটনা রোধে কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- তা জানতে চেয়ে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসকে এ নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী নিকোলাস চাকমা। জনস্বার্থে বুধবার (৩০ সেপ্টেম্বর) এ নোটিশ পাঠান তিনি। 

নোটিশে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর সংযুক্ত করে বলা হয়েছে, সংবাদ মাধ্যমের খবর অনুসারে খাগড়াছড়িতে গত এক মাসে চারটি ধর্ষণ ও সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। সেখানে চেকপোস্ট থাকা সত্ত্বেও ধর্ষণের ঘটনা ঘটছে। কিন্তু প্রশ্ন হলো, সেখানকার নিরাপত্তা জোরদার থাকা সত্ত্বেও কেন বারবার এমন ঘটনা ঘটছে? এ কারণেই সেখানকার নিরাপত্তা জোরদার করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

তাই নোটিশে এসব ঘটনা কেন বারবার ঘটছে তা খতিয়ে দেখতে, এই ঘটনার পুনরাবৃত্তি রোধে জেলা প্রশাসকের গৃহীত পদক্ষেপ এবং কেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করা সম্ভব হচ্ছে না, তা ১৫ দিনের মধ্যে ডিসিকে জানাতে বলা হয়েছে। অন্যথায় এ বিষয়ে হাইকোর্টে প্রতিকার চেয়ে রিট দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

/বিআই/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি