টিউশন ফি’র জন্য কোনও শিক্ষার্থীর অনলাইন ক্লাস যেন বন্ধ না হয়: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২০, ২০:২৭আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ২০:৩৪

ডা. দীপু মনি করোনাকালে টিউশন ফি’র জন্য যেনও কোনও শিক্ষার্থীর পড়াশুনা ও অনলাইন ক্লাসে প্রবেশ বন্ধ করা না হয় সেদিকে সতর্ক থাকতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে করোনাকালীন অনলাইন শিক্ষার বিভিন্ন ইস্যু নিয়ে ভার্চুয়াল মত বিনিময় সভায় এসব কথা জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘টিউশন ফি নিয়ে উচ্চ আদালত একটি নির্দেশনা দিয়েছে। আমাদের পক্ষ থেকেও একটি মতামত দেওয়া হয়েছে। আমি নিজেও অভিভাবক ও প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কথা বলেছি। টিউশন ফি ২৫ শতাংশ কমানোর যে প্রস্তাব দেওয়া হয়েছে সেক্ষেত্রে অনেক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অনেক ধরনের খরচ রয়েছে। এছাড়াও অভিভাবকদের ক্ষেত্রে কিছুটা সমস্যা হচ্ছে। কিন্তু এগুলো তো প্রাইভেট প্রতিষ্ঠান। তাই জোর জবরদস্তি করে চাপিয়ে দেওয়া যায় না।
শিক্ষামন্ত্রী বলেন, প্রাইভেট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অভিভাবকরা কী কাজ করে এসব তারা জানেন, আলাদা আলাদাভাবে তাদের সঙ্গে আলোচনা করে যদি সমাধান করা যায়, সেটি করা যেতে পারে। উভয়পক্ষকেই একটি সমঝোতায় আসতে হবে। কিন্তু টিউশন ফি’র জন্য যেনও কোনও শিক্ষার্থীর পড়াশুনা বন্ধ না হয়।
বেসরকারি শিখ্ষাপ্রতিষ্ঠানগুলোয় টিউশন ফি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান ও অভিভাবকদের উভয়কেই ছাড় দিতে হবে। সব জায়গায় পরিস্থিতি এক হয় না। করোনাকালে অনেকেই উদ্যোগ নিয়েছে। কিন্তু অনেকেই টিউশন ফি প্রশ্নে কঠোর ছিলেন। সব পক্ষেরই আলোচনার মাধ্যমে এটি সমাধান করতে হবে। যদি বিশেষ প্রয়োজন হয়, আমাদের নজরে আসলে আমরা সেটি দেখবো।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম