ব্লগার নিলয় হত্যা মামলা

জঙ্গি মেজর জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০২০, ১৪:৩২আপডেট : ০১ অক্টোবর ২০২০, ১৪:৪২

ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় নীল রাজধানীর খিলগাঁওয়ে বাসায় জঙ্গি হামলায় নিহত ব্লগার নিলাদ্রী চট্টপাধ্যায় ওরফে নিলয়কে কুপিয়ে হত্যা মামলায় ১৩ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা রমনা বিভাগের রমনা জোনাল টিম। অভিযোগপত্রে জঙ্গি মেজর (বহিষ্কৃত) সৈয়দ মো. জিয়াউল হকের নাম রয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) ডিএমপির উপকমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৩০ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা নিলয় হত্যা মামলার ঘটনায় জড়িত ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে। এদের মধ্যে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে এবং একজন পলাতক রয়েছে।

অন্য অভিযুক্তরা হলো—মো. মাসুম রানা,  সাদ আল নাহিন, মো. কাওসার হোসেন খাঁন, মো. কামাল হোসেন সরদার, মাওলানা মুফতী আব্দুল গফ্ফার, মো. মর্তুজা ফয়সল সাব্বির, মো. তারেকুল আলম ওরফে তারেক, খাইরুল ইসলাম ওরফে জামিল ওরফে রিফাত ওরফে ফাহিম ওরফে জিসান, আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাহাব, মোজাম্মেল হোসেন সায়মন, মো. আরাফাত রহমান ও মো. শেখ আব্দুল্লাহ ওরফে জুবায়ের। 

গোয়েন্দা রমনা বিভাগ জানিয়েছে, ২০১৫ সালের ৭ আগস্ট দুপুরে খিলগাঁওয়ের নিজ বাসায় খুন হন নিলয়। এই ঘটনায় খিলগাঁও থানায় একটি মামলা হয়। মামলটি ডিবি তদন্ত শুরু করে।

আসামিদের মধ্যে খাইরুল ইসলাম, মো. আবু সিদ্দিক সোহেল ও শেখ আব্দুল্লাহ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তাদের জবানবন্দিতে ঘটনার মূল হোতা আসামি মেজর (বহিষ্কৃত) সৈয়দ মো. জিয়াউল হকের নাম আসে এবং নিজেদের আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলে পরিচয় দেয়।

 

 

/এআরআর/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিল পাস
মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিল পাস
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
গাজাবাসীদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ
গাজাবাসীদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন