ভেন্টিলেটর ও অক্সিজেন প্ল্যান্ট দিলো বিকাশ

বাংলা ট্রিবিউন ডেস্ক
০১ অক্টোবর ২০২০, ২৩:০০আপডেট : ০১ অক্টোবর ২০২০, ২৩:০৩

ভেন্টিলেটর ও অক্সিজেন প্ল্যান্ট দিলো বিকাশ করোনা পরিস্থিতিতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ঢাকা শিশু হাসপাতালে ১৪টি হাই-ফ্লো অক্সিজেন ভেন্টিলেটর দিয়েছে বিকাশ। এছাড়া বারডেমের সহযোগী ডায়াবেটিক হাসপাতালে (বিআইএইচএস জেনারেল হাসপাতাল) অক্সিজেন প্ল্যান্ট নির্মাণ করে দিয়েছে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম এবং ঢাকা মেডিক্যাল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন প্রতিষ্ঠানটির পক্ষে ভেন্টিলেটরগুলো গ্রহণ করেন।
ঢাকা শিশু হাসপাতালের ব্যবস্থাপনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ এবং পরিচালক অধ্যাপক ডা. সৈয়দ শাফি আহমেদ প্রতিষ্ঠানটির পক্ষে ভেন্টিলেটরগুলো গ্রহণ করেন।
ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এ কে আজাদ খান বিকাশের সহায়তায় ডায়াবেটিক হাসপাতালে নির্মিত অক্সিজেন প্ল্যান্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর এবং চিফ এক্সটারনাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অবসরপ্রাপ্ত) চিকিৎসা সামগ্রী হস্তান্তর ও উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে আলিবাবা ফাউন্ডেশন ও জ্যাক মা ফাউন্ডেশনের দেওয়া ৫০টি ভেন্টিলেটরসহ ছয় লাখের বেশি চিকিৎসা সামগ্রী বিকাশের ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রীর তহবিলে হস্তান্তর করা হয়েছে। এছাড়া সেনা কল্যাণ সংস্থার মাধ্যমে পাঁচ হাজার পরিবারের খাদ্য সহায়তা নিশ্চিত করে বিকাশ। একই সময়ে বিদ্যানন্দ ফাউন্ডেশনের হাসপাতাল নির্মাণেও সহায়তা করেছে প্রতিষ্ঠানটি।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি