‘করোনার টিকা একমাত্র সমাধান নয়, প্রতিরোধের ব্যবস্থাও করতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২০, ২১:৫৬আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ০০:৩৭

ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, ছবি- সংগৃহীত

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, আমরা যতদূর জেনেছি, এই টিকাগুলো যে শতভাগ সুরক্ষা দেবে, সেটা নিশ্চিত না। এটা ৫০ -৭০ শতাংশ পর্যন্ত নিরাপত্তা দিতে পারে। তাহলে বাকি ৩০ শতাংশের কী হবে? কাজেই আমাদের প্রতিরোধের ব্যবস্থার পাশাপাশি টিকার ব্যবস্থাও রাখতে হবে। টিকা একমাত্র সমাধান নয়। সমাধান হচ্ছে প্রতিরোধে, যেটা আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে।  

মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ) আয়োজিত ‘করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা ও প্রস্তুতি’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মহাপরিচালক বলেন, ‘এখন পর্যন্ত করোনার যে অবস্থা , গতিবিধির সুনির্দিষ্ট তথ্য আমাদের কাছে নেই। আমরা যা কিছু করছি তা হচ্ছে— আমাদের অতীত অভিজ্ঞতা থেকে আমরা একটি ধারণা করছি যে, হয়তো শীতে আরেকটি ঢেউ আসতে পারে। স্বাস্থ্য অধিদফতর প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী স্বাস্থ্যমন্ত্রী যে পরামর্শ দিয়ে যাচ্ছেন, আমরা সেভাবেই প্রস্তুতি নিয়ে যাচ্ছি। এরমধ্যে আমরা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের যেসব নির্দেশনা দিয়েছেন, সেগুলো আমরা আমলে নিয়ে প্রস্তুতি গ্রহণের জন্য কাজ করে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘দেশে করোনার বর্তমান যে আক্রান্তের হার আর মৃত্যুর হার যতটুকু করতে পেরেছি, সেটি কিন্তু এমনি এমনি হয়নি। এখানে সবার অবদান আছে। তাতে বলা যায়, আমরা মোটামুটি একটি ভালো পর্যায়ে আছি। প্রধানমন্ত্রী আমাদের কাজ দেখে প্রশংসা করেছেন। এতে আমরা অনুপ্রাণিত।’

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম