কালু নগর খাল ব্যবস্থাপনার নির্দেশ ডিএসসিসি মেয়রের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২০, ২৩:১৫আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ২৩:২০

কালু নগর খাল ব্যবস্থাপনার নির্দেশ ডিএসসিসি মেয়রের কালু নগর খাল ব্যবস্থাপনার নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বুধবার (৭ অক্টোবর) দুপুরে সাপ্তাহিক নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে কালু নগর খাল পরিদর্শনে গিয়ে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ ও প্রকৌশল বিভাগকে তিনি এই নির্দেশ দেন।

পরিদর্শনকালে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘কালু নগর খালের বক্স কালভার্ট অংশ হতে ডাউন স্লপে পানি প্রবাহ সৃষ্টি করতে পারলে এই অঞ্চলের জলাবদ্ধতা অনেকাংশে কমবে। এছাড়া মশার প্রজননস্থল ধ্বংস হবে।’

বক্স কালভার্টের ভেতর দিয়ে পানি প্রবাহের জন্য বর্তমানে ব্যবহৃত তিন ফিট ব্যাসার্ধের পাইপটি পুরোপুরি আটকে আছে জানিয়ে ডিএসসিসি মেয়র নির্দেশনা দিয়ে বলেন, ‘আটকে থাকা ময়লা অবমুক্ত করার পাশাপাশি প্রয়োজনে বড় আকারের পাইপ ব্যবহার করে পানি প্রবাহ সৃষ্টি করতে হবে। জনগণ যাতে খালের দুই পাশ থেকে ময়লা ফেলতে না পারে, সেজন্য উঁচু করে ফেন্সিং করতে হবে। আর জনগণকেও আমি অনুরোধ করবো, খালে কোনও ময়লা না ফেলার জন্য।’

কালু নগর খাল ব্যবস্থাপনার নির্দেশ ডিএসসিসি মেয়রের ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন জানান, মেয়রের নির্দেশনা মোতাবেক আজ থেকেই খালের বর্জ্য পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করেছি। শিগগিরই কালু নগর খালে পানি প্রবাহ সৃষ্টি করতে পারবো বলে আশাবাদী।

প্রসঙ্গত, ডিএসসিসির ১০টি অঞ্চলের ১০টি খাল ও জলাশয় নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ইতোমধ্যে একটি প্রকল্প গ্রহণ করেছে। প্রকল্পটি প্রাথমিক পর্যায়ে রয়েছে।

মেয়র পরিদর্শনে কালু নগর খালের পাশাপাশি ১৪ নম্বর ওয়ার্ডের স্লটার হাউস, গজমহল পার্ক ও হাজারীবাগ কাঁচাবাজার, ২২ নম্বর ওয়ার্ডের হাজারীবাগ পার্ক, ২৩ নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ কাঁচাবাজার, ২৬ নম্বর ওয়ার্ডের আব্দুল আলীম খেলার মাঠ ও ২১ নম্বর ওয়ার্ডের হ্যাপি রহমান প্লাজা পরিদর্শন করেন।

ডিএসসিসি মেয়রের সঙ্গে এই সময় করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী, সচিব আকরামুজ্জামান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক উপস্থিত ছিলেন।

/এসএস/এনএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের