৭৪ শতাংশ অভিবাসী কর্মী মানসিক চাপে থাকেন: ব্র্যাক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২০, ১৩:৩৪আপডেট : ১০ অক্টোবর ২০২০, ১৩:৩৪

মানসিক স্বাস্থের উন্নয়নে ব্র্যাকের প্রচারণা করোনা সংকটকালে ৫৫৮ জন বিদেশফেরত অভিবাসীর ওপর করা ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের এক জরিপে দেখা গেছে, ৭৪ শতাংশ প্রবাসী প্রচণ্ড দুশ্চিন্তা, মানসিক চাপ, উদ্বেগ ও ভীতির মধ্যে রয়েছেন। অভিবাসীদের এই উদ্বেগ-উৎকণ্ঠা এবং মানসিক চাপ দূর করতে হলে তাদের জন্য মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি বলে জানিয়েছে ব্র্যাক। শনিবার (১০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় সংস্থাটি।

এতে বলা হয়,  আজ ১০ অক্টোবর পালিত হচ্ছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘সবার জন্য মানসিক স্বাস্থ্য: মানসিক স্বাস্থ্যে অধিক বিনিয়োগ, অধিকতর সেবার সুযোগ।’ শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যও যে সমান গুরুত্বপূর্ণ এবং অভিবাসীদের মানসিক স্বাস্থ্যসেবা যে আলাদা গুরুত্বের দাবি রাখে, সে বিষয়ে জনসচেতনা তৈরিতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এবারের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন করেছে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম। পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবাও অব্যাহত আছে।

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম জানায়, এরই অংশ হিসেবে দেশের অভিবাসনপ্রবণ ১২টি জেলায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ১৫ জন প্রশিক্ষিত মনোসামাজিক কাউন্সেলর কর্তৃক মানসিক স্বাস্থ্যসেবা-বিষয়ক ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। এ ক্যাম্পেইনে কাউন্সেলরা বিদেশফেরত অভিবাসীসহ সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে মানসিক স্বাস্থ্যবিষয়ক পরামর্শ প্রদান করেছেন। পাশাপাশি কারও যদি ব্যক্তিগত কাউন্সেলিংয়ের দরকার হয় তাহলে তাকে বিনামূলে স্বাস্থ্যসেবা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া স্থানীয় পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা-বিষয়ক বিভিন্ন স্লোগানসম্বলিত পোস্টার-প্ল্যাকার্ডের মাধ্যমেও সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।

মানসিক স্বাস্থের উন্নয়নে ব্র্যাকের প্রচারণা দিবসটি উপলক্ষে প্রবাসীদের মানসিক স্বাস্থ্যের দিকে সবাইকে নজর দেওয়ার আহ্বান জানিয়ে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান বলেন, ‘সাধারণ মানুষজন শারীরিক সুস্থতার দিকে নজর দিলেও মানসিক স্বাস্থ্যের বিষয়টি একেবারেই উপেক্ষিত থাকে। বিশেষ করে অভিবাসীদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি আরও উপেক্ষিত। ফলে তারা বিচ্ছিন্ন বোধ করেন। নানা সংকটে থাকেন। করোনার এই সংকটকালে বিদেশফেরত লোকজনের সঙ্গে কথা বলে আমরা দেখেছি তাদের অধিকাংশই মানসিক দুশ্চিন্তায় রয়েছেন।‌ ফলে বিদেশফেরতদের মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা উচিত। এটি পরবর্তী সময়ে তাদের ঘুরে দাঁড়াতে সহায়তা করে।’

বিদেশফেরত অভিবাসীদের জন্য ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, ‘গত তিন বছরে আমরা অন্তত দুই হাজার মানুষকে মানসিক স্বাস্থ্যসেবা দিয়েছি। আর করোনার এ দুঃসময়ের মধ্যেই অন্তত তিন হাজার বিদেশফেরত অভিবাসী আমাদের টেলি-কাউন্সেলিং সেবা পেয়েছেন। এই কাজটি করতে গিয়ে আমরা দেখেছি যে, একজন বিদেশফেরত অভিবাসীর জন্য মানসিক স্বাস্থ্যসেবা কতোটা জরুরি। আশা করছি, আমাদের বিভিন্ন দূতাবাসসহ প্রবাসীদের সেবার সঙ্গে জড়িত সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে এ বিষয়ে নজর দেওয়া হবে।’

 

 

 

/এসও/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের