ঢামেকের ওসিসিতে চিকিৎসাধীন ২৩ জনের ১৭ জনই শিশু!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০২০, ২১:৪৩আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ০০:০৩

ঢামেকের ওসিসিতে চিকিৎসাধীন ২৩ জনের ১৭ জনই শিশু! পল্লবীর কালশীতে নির্যাতনের শিকার ১৩ বছরের কিশোরীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে। সোমবার (১২ অক্টোবর) বিকালে ঢামেকের ওসিসির সমন্বয়ক ডা. বিলকিস বেগম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। তিনি বলেন, প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। আজকে এই সংশ্লিষ্ট যে রুটিন টেস্ট আছে সেগুলো দিয়েছি। রিপোর্ট এলে নিশ্চিত হওয়া যাবে। তবে এমনিতে কিশোরীটি সুস্থ আছে।

ডা. বিলকিস বেগম আরও বলেন, ঢামেকের ওসিসি সেন্টারে আটটি বেড রয়েছে। তবে আজকের হিসাব মোট ২৩ জন ভিকটিম ভর্তি আছেন। এরমধ্যে ১৭ জনই শিশু। যাদের বয়স চার থেকে ১৫ বছর। তাদের সবাই নানাভাবে শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। তবে গুরুতর কেউ নেই, মোটামুটি সবাই সুস্থ।

এদিকে পুলিশ জানায়, মিরপুরের পল্লবীর কালশী এলাকায় তিন দিন আগে নোয়াখালী থেকে বাবার কাছে বেড়াতে এসেছিল ১৩ বছরের এক কিশোরী। সেখানে আগে থেকে তার বোনও থাকতো। তিনি একজন গার্মেন্টকর্মী। গত রবিবার রাতে বাবা আর বোনের সঙ্গে অভিমান করেই বাসা থেকে বেরিয়ে যায় মেয়েটি। এরপর বাসা থেকে দূরে একটি দোকানের পাশে বসে ছিল সে। পরে বাসায় ফিরতে চাইলেও বাসা চিনতে না পারায় ফেরা হয়নি তার। এ সময় আবদুর রহমান মিন্টু ও আলামিন নামের দুই বখাটে তরুণ তাকে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে কালশী এলাকার মেসে নিয়ে যায়। এরপর মিন্টু খবর দেয় তার বখাটে বন্ধু হৃদয় খান ও মোহাম্মদ জুয়েলকে। তারা একত্রিত হওয়ার পর মেয়েটিকে পরিকল্পিতভাবে ঘুমের ওষুধ খাওয়ানো হয়। এরপর শারীরিক নির্যাতন করা হয়। ভোরে অচেতন ওই কিশোরীকে মেসে রেখেই পালিয়ে যায় বখাটেরা। জ্ঞান ফেরার পর মেয়েটির কান্নাকাটি শুনে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে তাকে বিধ্বস্ত অবস্থায় দেখতে পায়।

খবর পেয়ে পল্লবী থানা পুলিশ অভিযান চালিয়ে প্রথমে মিন্টু ও পরে তার সহযোগীদেরকে গ্রেফতার করে। জড়িত চার জনই মাদকাসক্ত বলে জানিয়েছে পুলিশ।

/এসএইচ/টিটি/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের