পাঁচ হলুদ কার্ডেও নিষেধাজ্ঞা নেই মেসির, কী সেই নিয়ম?

স্পোর্টস ডেস্ক 
৩০ অক্টোবর ২০২৬, ১১:০৫ আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ১১:০৫

ফুটবলের প্রচলিত নিয়মে পাঁচটি হলুদ কার্ড দেখলে পরবর্তী ম্যাচে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেতে হয় একজন খেলোয়াড়কে। তবে লিওনেল মেসির ক্ষেত্রে এবার সেই নিয়ম কার্যকর হচ্ছে না। চলতি মৌসুমে পাঁচটি হলুদ কার্ড দেখেও কোনও নিষেধাজ্ঞা ছাড়াই ইন্টার মায়ামির হয়ে পরের ম্যাচে খেলতে পারবেন আর্জেন্টাইন মহাতারকা। এর পেছনে রয়েছে মেজর লিগ সকারের (এমএলএস) বিশেষ ‘গুড বিহেভিয়ার পলিসি’।

সিনসিনাটির বিপক্ষে ইন্টার মায়ামির ২-২ গোলে ড্র করা ম্যাচে ৪৪ মিনিটে হলুদ কার্ড দেখেন মেসি। প্রতিপক্ষের স্যামুয়েল গুইডিকে ফাউল করায় রেফারি আর্মান্দো ভিয়ারিয়াল তাকে হলুদ কার্ড দেখান। সিদ্ধান্তে অসন্তোষও প্রকাশ করেন মায়ামি অধিনায়ক। এর আগে কলোরাডো র‍্যাপিডস, অরল্যান্ডো সিটি, ন্যাশভিল ও আটলান্টা ইউনাইটেডের বিপক্ষেও হলুদ কার্ড দেখেছিলেন তিনি।

সিনসিনাটির বিপক্ষে কার্ডটি ছিল মৌসুমে মেসির পঞ্চম। সাধারণ নিয়মে তাতে এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ার কথা তার। কিন্তু এমএলএসের শৃঙ্খলাবিধিতে রয়েছে ব্যতিক্রমী সুযোগ। ‘গুড বিহেভিয়ার পলিসি’ অনুযায়ী, কোনও খেলোয়াড় টানা পাঁচ বা তার বেশি ম্যাচে হলুদ কিংবা লাল কার্ড না দেখলে তার আগের জমা হওয়া একটি হলুদ কার্ড মওকুফ হয়ে যায়। পুরো মৌসুমে সর্বোচ্চ তিনবার এই সুবিধা নিতে পারেন একজন ফুটবলার।

মেসির ক্ষেত্রে এই সুবিধা কার্যকর হয়েছে দুবার। অরল্যান্ডো সিটি ও ন্যাশভিলের বিপক্ষে হলুদ কার্ড দেখার মাঝখানে টানা পাঁচ ম্যাচে কোনও কার্ড দেখেননি তিনি। আবার ন্যাশভিল ও আটলান্টার বিপক্ষে কার্ড দেখার মধ্যবর্তী সময়ে টানা ১০ ম্যাচ ছিলেন কার্ডমুক্ত। ফলে তার আগের দুটি হলুদ কার্ড বাতিল হয়ে গেছে।

তাই পাঁচটি হলুদ কার্ড দেখলেও এমএলএসের হিসাবে মেসির জমা কার্ডের সংখ্যা এখন তিনটি। ফলে আগামী রবিবার নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে লিগের ৩৩তম রাউন্ডের ম্যাচে খেলতে কোনও বাধা নেই তার।

মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে মেসিকে দলে পাওয়াটা ইন্টার মায়ামির জন্য বড় স্বস্তির খবর। বিশেষ করে লিগের শেষ পর্যায়ে নিজেদের সেরা তারকাকে নিয়েই মাঠে নামতে পারবে দলটি।

/টিএ/আইএএম/
সম্পর্কিত
এক ইউরোর ভোটে মেসিকে হারিয়ে ট্রফি জিতলেন রোনালদো
শেষ ১০ মিনিটে ৩ গোল, হার এড়ালো মেসির মায়ামি
মেসিদের সামনে গুরুত্বপূর্ণ পরীক্ষা
সর্বশেষ খবর
 ‘জয় বাংলা’ বাংলাদেশের ইতিহাসের উত্তরাধিকার
 ‘জয় বাংলা’ বাংলাদেশের ইতিহাসের উত্তরাধিকার
ঘটনাস্থলের পাশ থেকে উদ্ধার মোটরসাইকেলটি তাহসিফের, ধারণা করছে পিবিআই
ঘটনাস্থলের পাশ থেকে উদ্ধার মোটরসাইকেলটি তাহসিফের, ধারণা করছে পিবিআই
মাত্র ২০ সেকেন্ডেই রসুনের খোসা ছাড়ান রন্ধনশিল্পী পঙ্কজের কৌশলে
মাত্র ২০ সেকেন্ডেই রসুনের খোসা ছাড়ান রন্ধনশিল্পী পঙ্কজের কৌশলে
ঠাকুরগাঁও-১ আসনে অনিয়মের অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের
ঠাকুরগাঁও-১ আসনে অনিয়মের অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের
সর্বাধিক পঠিত
মধ্যরাত পর্যন্ত তাহসিফের সঙ্গেই ছিলেন দ্বীপ, একসঙ্গে খেয়েছেন রাতের খাবারও
মধ্যরাত পর্যন্ত তাহসিফের সঙ্গেই ছিলেন দ্বীপ, একসঙ্গে খেয়েছেন রাতের খাবারও
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে অবশেষে পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে অবশেষে পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
একসঙ্গে পাঁচটি স্লিপার এসি বাসকে ৯৫ হাজার টাকা জরিমানা
একসঙ্গে পাঁচটি স্লিপার এসি বাসকে ৯৫ হাজার টাকা জরিমানা
মোটরসাইকেলে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে নতুন সিদ্ধান্ত  
মোটরসাইকেলে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে নতুন সিদ্ধান্ত