সম্রাটের বিরুদ্ধে মাদক ও অস্ত্র মামলায় চার্জ গঠনের দিন ধার্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০২০, ১২:১৫আপডেট : ২০ অক্টোবর ২০২০, ১৩:২০

আদালতে ইসমাইল চৌধুরী সম্রাট

যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ‘ক্যাসিনো সম্রাট’ খ্যাত ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে মাদক ও অস্ত্র মামলায় চার্জশিট আমলে নিয়ে চার্জ গঠনের জন্য আগামী ৩০ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (২০ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন সকাল ১০টায় সম্রাটকে আদালতে হাজির করা হয়। এরপর তাকে আদালতের হাজতখানায় রাখা হয়।

গত ৬ নভেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলার চার্জশিট জমা দেন তদন্ত কর্মকর্তা র‌্যাব-১-এর উপপরিদর্শক (এসআই) শেখর চন্দ্র মল্লিক। গত ৯ ডিসেম্বর মাদক মামলায় সম্রাট ও আরমানের বিরুদ্ধে চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-১-এর এসআই আবদুল হালিম।

প্রসঙ্গত, গত বছরের ৬ অক্টোবর ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে গ্রেফতার করে র‌্যাব। পরে তাকে নিয়ে ওইদিন দুপুর দেড়টার দিকে তার কাকরাইলের কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় কার্যালয়ের ভেতর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ ও পিস্তল উদ্ধার করা হয়। ওই ঘটনায় ৭ অক্টোবর র‌্যাব-১-এর ডিএডি আব্দুল খালেক বাদী হয়ে রমনা থানায় দুটি মামলা দায়ের করেন। 

আরও পড়ুন:  

অবশেষে সম্রাট গ্রেফতার 

সম্রাটকে ধরতে গ্রিন সিগন্যালের অপেক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী?

সম্রাট-এমপি শাওনের ব্যাংক হিসাব জব্দ

সম্রাট-এমপি শাওনের ব্যাংক হিসাব খতিয়ে দেখছে ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট

শেষরাতেও লোকজন নিয়ে কাকরাইলের যুবলীগ কার্যালয়ে সম্রাট

ঢাকা দক্ষিণ যুবলীগের কমিটি ভেঙে দিতে শেখ হাসিনার নির্দেশ

সম্রাটের উত্থান যেভাবে

 

 

/টিএইচ/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান