সাংবাদিক রুহুল আমীন গাজী কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০২০, ১৬:৫৩আপডেট : ২২ অক্টোবর ২০২০, ১৬:৫৬

রুহুল আমীন গাজী বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি ও দৈনিক সংগ্রামের চিফ রিপোর্টার রুহুল আমীন গাজীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট  দেবদাস  চন্দ্র অধিকারী শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতে হাতিরঝিল থানার সাধারণ নিবন্ধন (ননজিআর) কর্মকর্তার সহকারী রবীন্দ্র চন্দ্র রায় বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘তার (রুহুল আমীন গাজী) বিরুদ্ধে হাতিরঝিল থানার প্রসিকিউশন মামলায় (জিডি) গ্রেফতারি পরোয়ানা জারি ছিল ।সেই মামলায় তাকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’

এর আগে বুধবার (২১ অক্টোবর) মগবাজার এলাকায় দৈনিক সংগ্রামের অফিস থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

তাকে গ্রেফতারের বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন জানান, রুহুল আমীন গাজীর বিরুদ্ধে আদালত থেকে ওয়ারেন্ট ইস্যু হয়েছিল। পুলিশ ওয়ারেন্ট তামিল করেছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ১২ ডিসেম্বর দৈনিক সংগ্রাম পত্রিকায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর করা কাদের মোল্লাকে ‘শহীদ’ আখ্যায়িত করে একটি সংবাদ প্রকাশ করা হয়। এর প্রতিবাদে ১৩ ডিসেম্বর বিকাল থেকে দৈনিক সংগ্রাম পত্রিকার কার্যালয়ের সামনে অবস্থান নেয় মুক্তিযুদ্ধ মঞ্চের ব্যানারে কয়েকজন যুবক। সন্ধ্যার দিকে তারা কার্যালয়ে ভাঙচুর চালিয়ে গেটে তালা লাগিয়ে দেয়। সম্পাদককে গ্রেফতারসহ পত্রিকাটির প্রকাশনা বন্ধের দাবি জানায় তারা।

এর একদিন পর দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদ ও চিফ রিপোর্টার রুহুল আমীন গাজীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আফজাল বাদী হয়ে রাজধানীর হাতিরঝিল থানায় মামলাটি (মামলা নং-২৪) দায়ের করেন।

সংগ্রাম পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট এক সাংবাদিক জানান, রুহুল আমীন গাজী ওই মামলায় জামিনে ছিলেন। কিন্তু আদালত সম্প্রতি জামিন বাতিল করে ওয়ারেন্ট ইস্যু করে। রুহুল আমীন গাজী বিষয়টি সম্পর্ক জানতেন না।

 

/টিএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম