দেশে প্রথম অ্যান্টি কোভিড রঙ আনার দাবি!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২০, ২০:০০আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ০২:০৬

দেশে প্রথম অ্যান্টি কোভিড রঙ আনার দাবি! রঙ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেড ‘রয়্যাল লাক্সারি ইমালশন হেলথ শিল্ড’ নামের একটি নতুন পণ্য বাজারে এনেছে। প্রতিষ্ঠানটির দাবি, ‘এটি বাংলাদেশের প্রথম ইন্টেরিয়র রঙ, যা কোভিড-১৯ প্রতিরোধে কার্যকরী এবং একই সঙ্গে ৩ বছরের ওয়ারেন্টিসহ শতকরা ৯৯ শতাংশ ব্যাকটেরিয়া ধ্বংসে কার্যকরী।’

রবিবার (২৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় প্রতিষ্ঠানটি। পণ্যটি ভারত সরকার স্বীকৃত ল্যাবরেটরি রাজীব গান্ধী সেন্টার ফর বায়োটেকনোলজি এবং টিইউভি এসইউডি পিএসবি সিঙ্গাপুর হতে স্বীকৃতিপ্রাপ্ত।

দেশে প্রথম অ্যান্টি কোভিড রঙ আনার দাবি! এ প্রসঙ্গে এশিয়ান পেইন্টস বাংলাদেশের জেনারেল ম্যানেজার রিতেশ দোশী বলেন, ‘কোভিড-১৯ জীবনকে অনেকটা থমকে দিয়েছে। একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ প্রচেষ্টা করেছি নতুন উদ্ভাবন ও প্রযুক্তির মাধ্যমে গ্রাহকদের জন্য এমন একটি সমাধান আনতে যা তাদের বাড়িকে নিরাপদ এবং সুরক্ষিত রাখে। সেই আকাঙ্ক্ষা থেকেই গ্রাহকদের বাড়ির দেয়ালের জন্য একটি স্যানিটাইজার নিয়ে এসেছি। এশিয়ান পেইন্টস সবসময় গ্রাহকদের সর্বশ্রেষ্ঠ পণ্যটিই দেওয়ার চেষ্টা করে। ভবিষ্যতেও আমরা উদ্ভাবনের এই ধারাবাহিকতা বজায় রাখবো।’

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই রঙটিতে অ্যাডভান্স সারফেস প্রটেক্টর রয়েছে, যা দাগ প্রতিরোধ করতে সক্ষম এবং এটি ফর্মালডিহাইডকে প্রতিরোধ করে বাতাসকে বিশুদ্ধ রাখে। নতুন এই রঙটিতে সিলভার আয়রন টেকনোলজি ছাড়াও থাকছে ফিনিশিংয়ে ৫ বছরের পারফরম্যান্স ওয়ারেন্টি।

/সিএ/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম