কবি ও চলচ্চিত্র নির্মাতা টোকন ঠাকুরের জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০২০, ১৫:৫৪আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ১৬:৩৪

গ্রেফতারের পর কবি ও চলচ্চিত্র নির্মাতা টোকন ঠাকুর কবি ও চলচ্চিত্র নির্মাতা টোকন ঠাকুরকে জামিন দিয়েছেন আদালত। সোমবার (২৬ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মোহাম্মদ নোমান শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান হিরণ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আসামিপক্ষের আইনজীবী প্রকাশ রঞ্জন বিশ্বাস জামিনের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান হিরণ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিনের এই আদেশ দেন।

আদালতের সংশ্লিষ্ট হাজতখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শহিদুল ইসলাম জানান, আজ সোমবার দুপুর ১টা ১৫ মিনিটে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় টোকন ঠাকুরকে। এরপর তাকে হাজতখানায় রাখা হয়।

এর আগে রবিবার (২৫ অক্টোবর) রাতে নিউমার্কেট এলাকা থেকে টোকন ঠাকুরকে গ্রেফতার করে পুলিশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টোকন ঠাকুর ২০১৩ সালে কথাশিল্পী শহীদুল জহিরের গল্প ‌‘কাঁটা’ অবলম্বনে চলচ্চিত্র নির্মাণের জন্য সরকারি অনুদান পান। ৩৫ লাখ সরকারি অনুদানের মধ্যে ১৩ লাখ টাকা তথ্য মন্ত্রণালয় থেকে তুলে নিলেও ওই চলচ্চিত্রের কোনও কাজ করেননি তিনি। এ কারণে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে তথ্য মন্ত্রণালয়ের পক্ষে টোকন ঠাকুরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

সূত্র জানায়, ওই মামলার পরিপ্রেক্ষিতে চলতি মাসের ৩ অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত থেকে টোকন ঠাকুরের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়। সেই ওয়ারেন্টের কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে।

/টিএইচ/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের