‘ইরফানের মামলার তদন্তে প্রভাব খাটানোর সুযোগ নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২০, ১৪:২০আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ১৭:১৮

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমের মামলার তদন্ত পুলিশ প্রভাবমুক্ত হয়ে করছে। এখানে প্রভাব খাটানোর কোনও সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

মঙ্গলবার (২৭ অক্টোবর) তেজগাঁও থানা কমপ্লেক্সে ভিকটিম রেসপন্স ও হটলাইন নম্বর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘এখানে প্রভাব থাকার কোনও প্রশ্নই নেই। চাইলেও কেউ প্রভাব খাটাতে পারবে না। আমরা দ্রুততম সময়ে এই মামলার তদন্ত করবো ও অভিযোগপত্র জমা দেবো। আমরা মামলাটি গুরুত্বসহকারে নিয়েছি। সচরাচর হত্যা মামলার মতো ঘটনা থাকলে ঘটনাস্থল উপ-পুলিশ কমিশনার পরিদর্শন করেন না। এই ঘটনার পরপরই রমনা বিভাগের ডিসি ঘটনাস্থল পরিদর্শন করে এসেছেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।’

পুলিশ কমিশনার বলেন, ‘আমরা মামলার ডকুমেন্ট দেখছি। দেখে যদি মনে হয় প্রয়োজনে মামলা ডিবিতে হস্তান্তর করবো।’ ইরফান সেলিম (ছবি: সংগৃহীত)

প্রসঙ্গত, সোমবার (২৬ অক্টোবর) হাজী সেলিমের ছেলে ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইরফান সেলিম ও তার সহযোগীদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় হত্যাচেষ্টার মামলা হয়েছে। নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমদ খান বাদী হয়ে সোমবার ভোরে মামলাটি করেছেন। মামলার আসামিরা হলেন−ইরফান সেলিম, তার বডিগার্ড মোহাম্মদ জাহিদ, হাজী সেলিমের মদিনা গ্রুপের প্রটোকল অফিসার এবি সিদ্দিক দীপু এবং গাড়িচালক মিজানুর রহমানসহ অজ্ঞাত আরও দুই তিন জন।

মামলায় অভিযোগ করা হয়েছে, রবিবার (২৫ অক্টোবর) রাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের সামনে ওয়াসিফ আহমদের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয় হাজী সেলিমের গাড়ি। ধাক্কা দেওয়ার কারণ জানতে পেছন পেছন আসলে কলাবাগানের ট্রাফিক সিগন্যালে হাজী সেলিমের গাড়ি থেকে দুই-তিন জন ব্যক্তি নেমে ওয়াসিফ আহমদ খানকে ফুটপাতে ফেলে এলোপাতাড়ি মারধর করে। পরিচয় দেওয়ার পরও তাকে গালাগাল করে ও হুমকি দেয়। পরে ট্রাফিক পুলিশ এসে তাকে উদ্ধার করে। পথচারীরা এই দৃশ্য ভিডিও করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

সোমবার (২৬ অক্টোবর) মামলা দায়েরের পর দুপুরে র‌্যাব পুরান ঢাকায় চকবাজারের ২৬ দেবীদাস লেনে হাজী সেলিমের বাসায় অভিযান চালায়। র‌্যাব হাজী সেলিমের ছেলে ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদকে হেফাজতে নেয়। বাসায় অবৈধভাবে মদ ও ওয়াকিটকি রাখার দায়ে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত তাদের দুই জনকে এক বছর করে কারাদণ্ড দেন।

হাজী সেলিমের গাড়িচালক মিজানুর রহমান ও মামলার আরেক আসামি এবি সিদ্দিক দীপুকেও পুলিশ গ্রেফতার করেছে।

আরও পড়ুন- 

‘সাম্রাজ্য চালাতে’ হাজী সেলিমের বাসায় কন্ট্রোল রুম

হাজী সেলিমের ছেলের টর্চার সেলে মিললো হাড়, দড়ি ও হ্যান্ডকাফ

হাজী সেলিমের ছেলেসহ দুজনকে কারাদণ্ড

‘আমি মারধর করিনি, করেছে সিকিউরিটি গার্ড জাহিদ’

হাজী সেলিমের গাড়িচালক মিজানুর একদিনের রিমান্ডে

আড়াই ঘণ্টার অভিযানে হাজী সেলিমের ছেলে র‌্যাব হেফাজতে

বরখাস্ত হবেন কাউন্সিলর ইরফান সেলিম

নৌবাহিনীর কর্মকর্তা হত্যাচেষ্টা মামলায় আরও একজন গ্রেফতার

 

/এসএইচ/এফএস/এমএমজে/
সম্পর্কিত
গোপন ক্যামেরায় ছবি-ভিডিও ধারণ: আইনে বৈধতা কতটুকু
ধানমন্ডি ২৭-এ তো পানি জমার কথা ছিল না, তাহলে কেন জলাবদ্ধতা?
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
সর্বশেষ খবর
রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
৮৫৭ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুলের জামিন নামঞ্জুর
৮৫৭ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুলের জামিন নামঞ্জুর
আলোচনায় রাষ্ট্রপতির পদত্যাগ, এরপর বঙ্গভবনে যাবেন কে
আলোচনায় রাষ্ট্রপতির পদত্যাগ, এরপর বঙ্গভবনে যাবেন কে
সর্বাধিক পঠিত
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত