নওয়াব ইউসুফ মার্কেটে ২০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২০, ২০:০৮আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ২০:২২

নওয়াব ইউসুফ মার্কেটে ২০ অবৈধ স্থাপনা উচ্ছেদ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের চলমান উচ্ছেদ কার্যক্রমের দ্বিতীয় দিন মঙ্গলবার (২৭ অক্টোবর) বংশাল থানার নয়াবাজারে নওয়াব ইউসুফ মার্কেটে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

আদালত এ সময় অবৈধভাবে স্থাপিত একটি রাজনৈতিক দলের স্থানীয় কার্যালয় ভেঙে দেয়। সব মিলিয়ে এ সময় ২০টি অবৈধ স্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন নওয়াব ইউসুফ মার্কেটে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের লক্ষ্যে গত ২০ অক্টোবর প্রথম দফায় অভিযান পরিচালনা করা হয়। সেদিন ২০ স্থায়ী স্থাপন ভেঙে ফেলা হয়। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার দ্বিতীয় পর্যায়ে অভিযান পরিচালনা করা হয়। আজকেও ২০টি স্থায়ী স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টা হতে তৃতীয় দিনের মতো অভিযান শুরু হবে এবং বাকি সব অবৈধ স্থাপনাগুলো ভেঙে ফেলা হবে। এর মাধ্যমে নওয়াব ইউসুফ মার্কেটকে পুরোপুরিভাবে অবৈধ দখলমুক্ত করা হবে। ’

/এসএস/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী