আগুনে পুড়লো দোকানসহ ৪০টি ঘর, আহত ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২০, ০১:৪৯ আপডেট : ৩১ অক্টোবর ২০২০, ০২:০১

কল্যাণপুরের নতুন বাজার বস্তির আগুন রাজধানীর কল্যাণপুরের নতুন বাজার বস্তির ৭ নম্বর সেকশনের আগুনের ঘটনায় দোকানসহ ৪০টি ঘর পুড়ে গেছে। শুক্রবার (৩০ অক্টোবর) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে লাগা এ আগুনে এখন পর্যন্ত তিন জনের দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে দুজনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, তাদের শরীরে ৫০ শতাংশেরও বেশি দগ্ধ হয়েছে।

এ ঘটনায় আহতরা হলেন– রুবি, আক্তার হোসেন (১৯) ও আনোয়ার (২১)।

আগুন নেভাতে সাহায্য করছেন স্থানীয়রা

কল্যাণপুরের নতুন বাজারের বস্তির আগুন নেভাতে পানি সংকট দেখা দিয়েছে। আগুন নিয়ন্ত্রণে স্থানীয়রা বালতিতে পানি দিয়ে আগুন নেভানোর কাজে সাহায্য করছেন।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সালেহ উদ্দিন বলেন, ‘মোটামুটি আগুনের বেগ কমিয়ে আনার পরেই আমাদের এখানে পানি সংকট দেখা দিয়েছিল। আশেপাশের কোথাও পানি খুঁজে পাওয়া যাচ্ছিল না। দূরে যেখানে পানি ছিল সেখান থেকে পাইপ লাগানো সম্ভব হয়নি। আমাদের সঙ্গে ওয়াসার একাধিক টিম যোগ হয়। পরে তাদের সাহায্য নিয়ে আগুন নেভানোর কাজ চলে। এখানকার স্থানীয়রা আমাদের সঙ্গে কাজ করছেন। তারাও পানি দিয়ে সাহায্য করছেন।’

আগুন নেভাতে পানি সংকট দেখা দিয়েছে সরেজমিনে দেখা যায়, আগুন নিয়ন্ত্রণের অনেক আগেই ফায়ার সার্ভিসের পানির সংকট দেখা দেয়। এরপর স্থানীয়রা বিভিন্ন বাসাবাড়ি থেকে পানি নিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। ১২০ থেকে ১৫০ জনের মতো মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে হাতে হাতে বালতির পানি দিয়ে আগুন নেভানোর কাজ করছেন। রাত ১১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখনও আগুন নেভানো সম্ভব হয়নি।

তদন্ত কমিটি গঠন

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সালেহ উদ্দিন আরও জানান, ‘এ ঘটনায় আমরা তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত করার পর আগুনের আসল কারণ জানা যাবে।’

/এসএইচ/এমএএ/
সম্পর্কিত
অটোচালকদের ধর্মঘটের সুযোগ নিচ্ছে প্যাডেলচালিত রিকশা
সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করলো ডিএসসিসি
ঢাকা মেডিক্যালের বাথরুম থেকে নারীর লাশ উদ্ধার
সর্বশেষ খবর
‘জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্স’-এর আত্মপ্রকাশ, নেতৃত্বে কারা
‘জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্স’-এর আত্মপ্রকাশ, নেতৃত্বে কারা
অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যান চালক নিহত
অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যান চালক নিহত
রাকুলপ্রীতের বাড়িতে  আয়কর দফতরের তল্লাশি, সব ভুয়া  দাবি করে অভিনেত্রীর
রাকুলপ্রীতের বাড়িতে  আয়কর দফতরের তল্লাশি, সব ভুয়া  দাবি করে অভিনেত্রীর
‘রাস্তা আছে যেখানে, অটো চলবে সেখানে’, হুঁশিয়ারি দিয়ে প্রেসক্লাব ছাড়লেন অটোচালকরা
‘রাস্তা আছে যেখানে, অটো চলবে সেখানে’, হুঁশিয়ারি দিয়ে প্রেসক্লাব ছাড়লেন অটোচালকরা
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের