আত্মহত্যা করা ছাত্রলীগ কর্মীর ঋণ পরিশোধ করলো টিপিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২০, ০৬:৩৪আপডেট : ৩১ অক্টোবর ২০২০, ০৭:০২

মামুনের বাবা-মায়ের হাতে টাকা তুলে দেওয়া হচ্ছে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করা ছাত্রলীগ কর্মী মামুনের ঋণের এক লাখ টাকা পরিশোধ করে দিয়েছে ‘টিম পজিটিভ বাংলাদেশ (টিপিবি)’ নামে একটি সেবামূলক সংগঠন৷ শুক্রবার (৩০ অক্টোবর) নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় রংছাতি ইউনিয়নের বিশাউতি গ্রামে মামুনের বাড়িতে গিয়ে তার পরিবারের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়৷

এ সময় উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক জিএস ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী৷ 

গোলাম রাব্বানী জানান, টিম পজিটিভ বাংলাদেশের পক্ষ থেকে মামুনের পরিবারের ঋণের এক লাখ টাকা ‘দেশরত্ন শেখ হাসিনার ভালোবাসার উপহার’ হিসেবে মামুনের বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে। আর অনতিবিলম্বে মামুনের মায়ের ইচ্ছে অনুযায়ী, টিপিবির পক্ষ থেকে দেশরত্ন শেখ হাসিনার আরেকটি উপহার, বাছুরসহ একটি দুধ দেওয়া গাভী উপহার দেওয়া হবে। এছাড়া যেকোনও নৈতিক ও যৌক্তিক প্রয়োজনে মামুনের পরিবারের পাশে থাকবে টিম পজিটিভ বাংলাদেশ।

/এসআইআর/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত