ওসিরা অভিযোগ না শুনতে চাইলে আমার কাছে আসুন: ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২০, ১৪:৪২ আপডেট : ৩১ অক্টোবর ২০২০, ১৪:৫৯

ওসিরা অভিযোগ না শুনতে চাইলে আমার কাছে আসুন: ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) মো. শফিকুল ইসলাম বলেছেন, 'আপনার এলাকার ওসি-ডিসিরা যদি আপনাদের অভিযোগ না শুনতে চান, তাহলে আপনারা আমার কাছে আসুন। আমি শুনবো আপনাদের কথা। আমার দুয়ার সব সময় খোলা আপনাদের জন্য। প্রয়োজনে আমি নিজেই আপনাদের সঙ্গে নিয়ে এলাকায় যাবো।'
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত কমিউনিটি পুলিশিং ডে’ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এই কথা বলেন।

কমিশনার বলেন, 'পুলিশের কিছু দোষ ত্রুটি থাকলেও সর্বত্রই নিরলসভাবে পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছে। জনগণের জানমালের নিরাপত্তা থেকে করোনা মহামারিতে মানুষের ঘরে ঘরে গিয়ে সেবা দিয়েছে। একইসঙ্গে মানুষের অভাব অভিযোগ শুনে করণীয় সব ধরনের ব্যবস্থা পুলিশের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে।'

কমিউনিটি পুলিশের বিষয়ে কমিশনার বলেন, 'ঢাকা শহরে ৩৫ থেকে ৩৬ হাজার পুলিশ সদস্য দিয়ে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। কিন্ত এই নিরাপত্তা যথেষ্ট বলে আমরাও মনে করি না। সুদৃঢ় নিরাপত্তার জন্য দরকার পুলিশের সঙ্গে জনগণের সম্পৃক্ততা। এ কারণেই গত পাঁচ বছর ধরে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু রয়েছে। সেখানে এলাকার জনপ্রতিনিধি, সাধারণ জনগণ পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। এর ফলে যেটা হবে- আপনাদের থেকে অভিযোগগুলো সহজেই আমাদের কাছে আসবে। আর আমরা আপনাদের সঙ্গে নিয়েই সেগুলোর সমাধান করবো।'

এর আগে, কমিশনার কমিউনিটি পুলিশের কার্যক্রম সফলভাবে সম্পন্ন করায় জন্য বেশ কয়েকজনকে পুরস্কৃত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

প্রসঙ্গত, আজ সারা দেশে কমিউনিটি পুলিশিং ডে ২০২০ উদযাপন করা হচ্ছে। এবারের দিবসটির প্রতিপাদ্য মুজিববর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র।

/এসএইচ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক