মানুষ পুড়িয়ে মারার বিচার দাবিতে শাহবাগে প্রতিবাদ

ঢাবি প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২০, ২০:১৬আপডেট : ৩১ অক্টোবর ২০২০, ২০:১৬

মানুষ পুড়িয়ে মারার বিচার দাবিতে শাহবাগে প্রতিবাদ লালমনিরহাটের বুড়িমারিতে এক যুবককে পুড়িয়ে মারার ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবি ও প্রতিবাদ জানিয়ে সমাবেশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ও প্রগতিশীল গণসংগঠনসমূহ। শনিবার (৩১অক্টোবর) বিকালে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন যুব ইউনিয়নের সভাপতি আতিক রিয়াদ, উদীচীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন, সহ-সাধারণ সংগীতি ইমাম, অনলাইন অ্যাক্টিভিস্ট আকরামুল হক ও ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অনিক রায় প্রমুখ।
সমাবেশে বক্তারা লালমনিরহাটের বুড়িমারিতে পুড়িয়ে মানুষ হত্যার বিচার দাবি করেন। একইসঙ্গে ওই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সমাবেশ শেষে ওই ঘটনার প্রতিবাদে আগামী মঙ্গলবার সারাদেশের শহীদ মিনারে আলোর মিছিল কর্মসূচি ঘোষণা করা হয়। এরপরও যদি অপরাধীদের উপযুক্ত বিচার না হয়, তাহলে আরও কঠিন কর্মসূচির ঘোষণার কথাও জানায় সংগঠনটি।

/এসআইআর/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান