নমুনা পরীক্ষা, শনাক্ত ও সুস্থতার হার কমেছে, বেড়েছে মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০২০, ১৬:৪৩আপডেট : ০১ নভেম্বর ২০২০, ১৬:৪৩

করোনা পরীক্ষা দেশে করোনার আক্রান্তের ৪৩তম সপ্তাহের (১৮ অক্টোবর থেকে ২৪ অক্টোবর) চেয়ে ৪৪ তম সপ্তাহে (২৫ অক্টোবর থেকে ৩১ অক্টোবর) করোনার নমুনা পরীক্ষা, রোগী শনাক্ত ও সুস্থতার হার কমেছে। একইসঙ্গে বেড়েছে মৃত্যু। রবিবার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪৩তম সপ্তাহে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৯৪ হাজার ৭৮৪টি। ৪৪তম সপ্তাহে পরীক্ষা হয়েছে ৮৯ হাজার ৭৭৬টি। আগের সপ্তাহের চেয়ে পরের সপ্তাহে নমুনার পরীক্ষার হার পাঁচ দশমিক ২৮ শতাংশ কমেছে।
৪৩তম সপ্তাহে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন এক হাজার ২১২ জন। ৪৪তম সপ্তাহে শনাক্ত হয়েছেন এক হাজার ১৭৭জন। এখানেও রোগী শনাক্তের হার আগের সপ্তাহের চেয়ে শূন্য দশমিক ৩৪ শতাংশ কমেছে।
অপরদিকে ৪৩তম সপ্তাহে সুস্থ হয়েছেন ১১ হাজার ২৬৫ জন, ৪৪তম সপ্তাহে সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৮২ জন। ৪৩তম সপ্তাহের চেয়ে ৪৪তম সপ্তাহে সুস্থতার হার কমেছে ছয় দশমিক শূন্য ছয় শতাংশ।
একইসঙ্গে ৪৩তম সপ্তাহে মারা গেছেন ১৩৪ জন, ৪৪তম সপ্তাহে মারা গেছেন ১৪৩ জন। ৪৩তম সপ্তাহের চেয়ে ৪৪তম সপ্তাহে মৃত্যু হার বেড়েছে ছয় দশমিক ৭২ শতাংশ।
দেশে গত ৮ মার্চ প্রথম তিন জন রোগী করোনায় আক্রান্ত হয়েছে বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। রোগী শনাক্তের ঠিক ১০ দিন পর করোনায় আক্রান্ত প্রথম রোগীর মৃত্যুর কথাও জানায় প্রতিষ্ঠানটি। শুরুর দিকে করোনার সংক্রমণ কমের দিকে থাকলেও মে মাসের মাঝামাঝি থেকে করোনার পরিস্থিতি খারাপের দিকে যেতে থাকে।

/জেএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান