শরণংকর ভিক্ষুর অপরাধের দায় নেবে না হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২০, ২০:১৫ আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ২০:১৫

শরণংকর ভিক্ষুর অপরাধের দায় নেবে না হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ শরণংকর ভিক্ষুর অপরাধের দায় নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। রবিবার (৮ নভেম্বর) তথ্য মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চট্টগ্রাম মহানগরীর নিউ মার্কেট চত্বরে দেশব্যাপী সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ আয়োজিত শনিবারের (৭ নভেম্বর) সমাবেশে বিতর্কিত শরণংকর থেরো’র পক্ষে কিছু মানুষের ব্যানার সম্বলিত অবস্থান ও স্লোগান প্রসঙ্গে গণমাধ্যমকে একথা রানা দাশগুপ্ত জানিয়েছেন বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
শনিবারের সমাবেশে ‘শরণংকর থেরোকে ক্ষেপালে, তার ফল ভালো হবে না’, ‘অপমানের বদলা তুলে নেবো আমরা’ – এমন প্ল্যাকার্ড আর ব্যানার নিয়ে অবস্থান ও স্লোগান দেন শরণংকর থেরো’র অনুসারীরা। অবস্থান কর্মসূচিকে বিভক্ত করে আলাদা মানববন্ধন ও সমাবেশ করেন শরণংকরের অনুসারীরা।
রানা দাশগুপ্ত বলেন, ‘বিষয়টি আমি পরে খেয়াল করেছি। শরণংকরের পক্ষে ৮-১০ জন লোক এখানে দাঁড়িয়েছিল। আমি তাৎক্ষণিকভাবে তাদেরকে বকাঝকা করেছি এবং আর কখনও একটি বিতর্কিত ইস্যু নিয়ে যেনও না আসে সেজন্য তাদের সাবধান করে দিয়েছি।’
রানা দাশগুপ্ত প্রশ্ন রেখে বলেন, সরকারি বনবিভাগের জায়গা দখল করে কেন বৌদ্ধবিহার করতে হবে? জোরপূর্বক জমি দখল করে ধর্মের নামে অন্যায় পথে যারা হাঁটবে তাদের সঙ্গে আমরা নেই। কোনও অপরাধী, অন্যায়কারীকে আমরা কখনও প্রশ্রয় দেইনি, ভবিষ্যতেও দেবো না।
প্রসঙ্গত, রাঙ্গুনিয়ার ফলাহারিয়া গ্রামে বনবিভাগের জায়গা দখল করে নির্বিচারে গাছপালা নিধন, হিন্দু ধর্মাবলম্বীদের শ্মশান ভাঙচুর করে জ্ঞানশরণ মহারণ্য বৌদ্ধ বিহার প্রতিষ্ঠা ও একের পর এক স্থাপনা নির্মাণ করে দেশব্যাপী তুমুল বিতর্কের জন্ম দেন শরণংকর ভিক্ষু।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই বাড়িতে কাফনের কাপড়-আগরবাতি, খেয়ে নিতে বললো ভালোমন্দ
দুই বাড়িতে কাফনের কাপড়-আগরবাতি, খেয়ে নিতে বললো ভালোমন্দ
ফ্যাসিবাদ ঠেকাতে জাতীয় ঐক্য প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
ফ্যাসিবাদ ঠেকাতে জাতীয় ঐক্য প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
শমিত-হামজার গোলে শ্রীলঙ্কার বিপক্ষে এগিয়ে বাংলাদেশ
শমিত-হামজার গোলে শ্রীলঙ্কার বিপক্ষে এগিয়ে বাংলাদেশ
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা