রাজধানীর মৎস্য ভবনের সামনে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয়ের (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মৎস্য ভবনের সামনের সড়ক থেকে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯ টায় তার মৃত্যু হয়।’
পুলিশ আরও জানায়, ‘নিহতের পরিচয় জানা যায়নি। তার পরনে সাদা পাঞ্জাবি ও চেক ছাপার লুঙ্গি ছিল।
/এআরআর/এনএস/








