৮ মাসে মৃত্যু ৬২৭৫: পুরুষ ৪৮২৭, নারী ১৪৪৮ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২০, ২২:১৪আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ২২:২৮

করোনা পরীক্ষা

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮ মাসের মাথায় ছয় হাজার ২৭৫ জন মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফর। এর মধ্যে পুরুষ চার হাজার ৮২৭ জন এবং নারী এক হাজার ৪৪৮ জন। বুধবার ( ১৮ নভেম্বর) করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এই তথ্য জানায়।

গত ৮ মার্চ দেশে প্রথম তিন জনের করোনা শনাক্ত হওয়ার খবর এবং ১৮ মার্চ প্রথম রোগীর মৃত্যুর তথ্য জানায় সরকার। সেই হিসেবে বুধবার (১৮ নভেম্বর) করোনাতে রোগী মৃত্যুর ঘটনার আট মাস পূর্ণ হলো।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২১ জনের মধ্যে পুরুষ ১৪ জন আর নারী সাত জন। শতকরা হিসেবে পুরুষ ৭৬ দশমিক ৯২ শতাংশ আর নারী ২৩দশমিক শূন্য আট শতাংশ।

আবার মোট মারা যাওয়া ছয় হাজার ২৭৫ জনের মধ্যে ষাটোর্ধ্বদের সংখ্যাই অর্ধেকেরও বেশি। ছয় হাজার ২৭৫ জনের মধ্যে ষাটোর্ধ্বই মারা গেছেন তিন হাজার ৩০৩ জন, শতকরা হিসেবে ৫২ দশমিক ৬৪ শতাংশ; ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এক হাজার ৬৪৮ জন, ২৬ দশমিক ২৬ শতাংশ; ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৭৬৮ জন, ১২ দশমিক ২৪ শতাংশ; ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩৩৩ জন, পাঁচ দশমিক ৩১ শতাংশ; ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১৪৪ জন, দুই দশমিক ২৯ শতাংশ; ১১ থেকে ২০ বছরের মধ্যে ৪৯ জন; শূন্য দশমিক ৭৮ শতাংশ এবং শূন্য থেকে ১০ বছরের মধ্যে ৩০ জন যা মোট সংখ্যার শূন্য দশমিক ৪৮ শতাংশ।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত তিন জন রোগীর কথা জানায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। তার ঠিক ১০ দিন পর করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর কথাও জানায় প্রতিষ্ঠানটি। সেদিন প্রতিষ্ঠানটির সাবেক পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, '৭০ বছর বয়সী ওই রোগী ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি সমস্যা ও হৃদরোগে ভুগছিলেন।'

আবার কোভিডে আক্রান্ত রোগীরা আগে থেকে যেসব অন্যান্য জটিল রোগে ভুগছেন, সেসব রোগের মধ্য প্রথম হচ্ছে ডায়াবেটিস। নিপসমের এক গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে। এরপর রয়েছে- উচ্চ রক্তচাপ, ফুসফুসের সংক্রমণ, কিডনি রোগসহ অন্যান্য রোগ।

সম্প্রতি ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন (নিপসম) ‘বাংলাদেশে কোভিড আক্রান্তদের ঝুঁকিগুলোর কারণ নির্ধারণ’ বিষয়ে গবেষণা করেছে। সেখানে তারা বলছে, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর জন্য ধোঁয়াবিহীন তামাকের ব্যবহার, ফুসফুসের দীর্ঘস্থায়ী সংক্রমণসহ অন্যান্য রোগের সহাবস্থান দায়ী। ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, দীর্ঘমেয়াদি কিডনি, লিভার ও ক্যানসারের কথাও উঠে এসেছে গবেষণাতে।

নিপসম পরিচালক অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজ বাংলা ট্রিবিউনকে বলেন, 'কোভিড আক্রান্তদের মধ্যে অধিকাংশই পুরুষ, বয়স্ক, বিবাহিত, চাকরিজীবী, শহুরে এবং শিক্ষিত জনগোষ্ঠী।'

আবার মোট মারা যাওয়াদের মধ্যে অর্ধেকেরও বেশি ঢাকা বিভাগেরই। তিন হাজার ২৯৬ জন ঢাকা বিভাগের, শতকরা হিসেবে ৫২ দশমিক ৫৩ শতাংশ; চট্টগ্রাম বিভাগে এক হাজার ২২৬ জন, ১৯ দশমিক ৫৪ শতাংশ; রাজশাহী বিভাগের ৩৮৩ জন, ছয় দশমিক ১০ শতাংশ; খুলনা বিভাগের ৪৮৪ জন, সাত দশমিক ৭১ শতাংশ; বরিশাল বিভাগের ২১০ জন, তিন দশমিক ৩৫ শতাংশ; সিলেট বিভাগের ২৫৯ জন, চার দশমিক ১৩ শতাংশ; রংপুর বিভাগের ২৮৭ জন, শতকরায় যা চার দশমিক ৫৭ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগের রয়েছেন ১৩০ জন যা কিনা শতকরা হিসেবে দুই দশমিক শূন্য সাত শতাংশ।

 

 

/জেএ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম