শরীরে আগুন লাগিয়ে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০২০, ১৬:১০আপডেট : ২০ নভেম্বর ২০২০, ১৬:১৪

শেখ হাসিনা জাতীয় ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি রাজধানীর যাত্রাবাড়ীতে শারমিন (২০) নামে এক গৃহবধূ শরীরে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ভর্তি করিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, ‘কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, ওই নারীর শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।’

শারমিনের চাচাতো বোন আফরোজা জানান,শারমিন  যাত্রাবাড়ীর ধোলাইপাড় কবরস্থান রোডের পিকাপচালক রমজানের স্ত্রী। গত তিন বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পরের বছর তাদের একটি ছেলে জন্ম নেয়। এই ছেলেকে নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কলহ হয়। ছেলেটি অসুস্থ হয়ে মারা যাওয়ার পর শারমিনও দীর্ঘদিন অসুস্থ ছিললেন। সে সময় স্বামী তার কোনও খবর নেননি। এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল।

তিনি আরও  জানান, শারমিন থাকতো তার বাবা-মায়ের সঙ্গে। আর স্বামী থাকতো কুতুবখালীতে তার নিজের বাসায়।  আফরোজা  বলেন, ‘তাদের মধ্যে মোবাইলে কথা হতো।  শারমিনের স্বামী  বিভিন্ন সময়ে ফোনে তাকে   অকথ্য ভাষায়  গালিগালাজ বলতো, যা তিনি সহ্য করতে পারতেন না।’

আফরোজার ধারণা, স্বামীর কারণেই  মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন শারমিন।

/এসএইচ/এআইবি/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম