চকবাজারে হোটেল আমানিয়াকে এক লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২০, ১৬:২৬আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ১৬:২৮

চকবাজারে হোটেল আমানিয়াকে এক লাখ টাকা জরিমানা

রান্নাঘর ও স্টোরে খাদ্যদ্রব্য উৎপাদন ও সংরক্ষণে অব্যবস্থাপনা এবং দায়িত্বহীনতার অভিযোগে রাজধানীর চকবাজারে হোটেল আমানিয়াকে এক লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাশ্বের আলম অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন। 

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, অভিযানকালে রেস্টুরেন্টটির রান্নাঘর ও স্টোরেজে খাদ্যদ্রব্য উৎপাদন ও সংরক্ষণে অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতা পরিলক্ষিত হয়। হোটেল আমানিয়া কর্তৃপক্ষ খাদ্যদ্রব্য উৎপাদন, আমদানি প্রক্রিয়াকরণ, মজুত, সরবরাহ বা বিক্রয় সংশ্লিষ্ট পক্ষের নাম, ঠিকানা ও রশিদ বা চালানসহ আনুষঙ্গিক প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। তাই নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর বিধান অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।  অভিযানকালে নিরাপদ খাদ্য পরিদর্শক মো. মিজানুর রহমান সিকদার এবং পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রে এমডিপির ‘ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন বাংলাদেশি তাহমিদ চৌধুরী
যুক্তরাষ্ট্রে এমডিপির ‘ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন বাংলাদেশি তাহমিদ চৌধুরী
প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বৈঠকে কী আলোচনা হলো, জানালেন আমির খসরু 
প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বৈঠকে কী আলোচনা হলো, জানালেন আমির খসরু 
সৌদি আরবের বাদশাহকে জামায়াত আমিরের চিঠি, কী লিখলেন 
সৌদি আরবের বাদশাহকে জামায়াত আমিরের চিঠি, কী লিখলেন 
তারেক রহমানের সঙ্গে জাতিসংঘে সাইডলাইন বৈঠক হাইতির প্রধানমন্ত্রীর
তারেক রহমানের সঙ্গে জাতিসংঘে সাইডলাইন বৈঠক হাইতির প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার