সভাপতির একক সিদ্ধান্তে শান্তর নেতৃত্ব কেড়ে নেওয়া হয়নি!

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ জুন ২০২৫, ১৬:২৯আপডেট : ২৮ জুন ২০২৫, ১৬:২৯

শ্রীলঙ্কা সিরিজের ঠিক আগেভাগে হুট করে নাজমুল হোসেন শান্তকে না জানিয়ে তার ওয়ানডে নেতৃত্ব কেড়ে নেওয়া হয়েছিল। গত ১২ জুন এক জরুরি জুম মিটিংয়ের মাধ্যমে বিসিবি তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়। অধিনায়ক করা হয় মেহেদী হাসান মিরাজকে। সাধারণত বোর্ডের এজেন্ডায় আলোচনার পর অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, কিন্তু শান্তর ক্ষেত্রে সেই প্রথা মানা হয়নি। তাতে তাকে বেশ বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে। শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এই ফরম্যাট থেকে নেতৃত্ব ছেড়ে দিয়েছেন শান্ত। 

বাংলাদেশ ক্রিকেটের টেস্ট স্ট্যাটাসের রজতজয়ন্তী উপলক্ষে বেশ কিছু নতুন উদ্যোগ নিয়েছে বিসিবি। এই আয়োজনের অংশ হিসেবে আজ শনিবার রংপুরে গিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়া বোর্ডের বেশ কয়েকজন কর্মকর্তাও রয়েছেন সঙ্গে। বুলবুল যখন মাঠ পরিদর্শন করছিলেন, তখনই বাংলাদেশের কলম্বো টেস্ট শেষ হয়ে যায়। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে শান্ত নেতৃত্ব ছাড়ার কথা বলেন। এরই প্রেক্ষিতে রংপুরে এক গণমাধ্যমকে বিসিবি সভাপতি জানিয়েছেন, তার একক সিদ্ধান্তে শান্তর নেতৃত্বে বদল হয়নি।

এক প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেছেন, ‘বোর্ড সভাপতি ডিরেক্টরদের মধ্যেই একজন। বোর্ড প্রেসিডেন্টের কোনও সিদ্ধান্ত এককভাবে নেওয়া হয় না। যা সিদ্ধান্ত নেওয়া হয় তা বোর্ডের একক সিদ্ধান্ত এবং নীতিগত সিদ্ধান্ত। এখানে ক্রিকেট অপারেশন্স ডিপার্টমেন্ট আছে, কোচ, ম্যানেজার, নির্বাচকরা আছে। তাদের কাজ এটা। তারা যদি কখনও মনে করে যে আমাকে কাজে লাগাতে চায় বা জানাতে চায় অবশ্যই আমি সেই ব্যাপারে সাহায্য করবো।’

শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে হার নিয়ে বিসিবি সভাপতি বলেছেন, ‘এইমাত্র খবর পেলাম আমরা হেরে গেছি। ম্যাচটা যেহেতু আমি সেভাবে দেখিনি তাই মন্তব্য করতে পারবো না। আমি পরিষ্কার করতে চাই যে আমি বোর্ডের সভাপতি। বাংলাদেশ দলের পারফরম্যান্সের চুলচেরা বিশ্লেষণ করা আমার কাজ না।’

গতকাল (শুক্রবার) যুক্তরাষ্ট্র থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় সাবেক ক্রিকেটার সোহরাওয়ার্দী শুভ বলেন, ‘শনিবার (২৮ জুন) রংপুরের ক্রিকেটের আঁতুড়ঘর ক্রিকেট গার্ডেন মাঠ পরিদর্শন করবেন বিসিবির প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ও বোর্ড পরিচালকসহ দায়িত্বশীল ব্যক্তিরা। তারা জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে আলোচনা করবেন। আমি বুলবুল ভাইয়ের কাছে আবেদন রাখবো, আমাদের এমন কোনও প্রতিশ্রুতি দিয়েন না, যেটা আপনারা বাস্তবায়ন করতে পারবেন না। বিভাগীয় পর্যায়ে ক্রিকেটে যে ধরনের সুযোগ-সুবিধা প্রয়োজন, আমরা আপাতত সেটাই চাই। এটা আমাদের মৌলিক অধিকার।’

বুলবুল রংপুর স্টেডিয়াম পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ক্রিকেটার নাসির হোসেন। সঙ্গে ছিলেন নারী জাতীয় দলের দুই ক্রিকেটারও। পরিদর্শন শেষে বুলবুল জানিয়েছেন, রংপুরের ক্রিকেটকে এগিয়ে নিতে সবধরনের চেষ্টা করা হবে। গার্ডেনের আউটফিল্ড দেখে হতাশা প্রকাশ করে বোর্ড সভাপতি বলেছেন, ‘ক্রিকেট মাঠের জন্য এমন আউটফিল্ড কখনোই গ্রহণযোগ্য নয়। এখানে আরও ভালো করার সুযোগ রয়েছে। ক্রিকেটকে কেন্দ্র করে তরুণদের যে স্বপ্ন ও সম্ভাবনা তৈরি হচ্ছে, তা শুধু রাজধানী নয়, পৌঁছে দিতে হবে প্রতিটি অঞ্চলে। রংপুর সবসময়ই খেলোয়াড়দের পারফরম্যান্সে এগিয়ে, কিন্তু এখানে সুযোগ-সুবিধা সীমিত। এবার সমতার ভিত্তিতে কাজ করা হবে।’

অনুষ্ঠানের এক পর্যায়ে বুলবুল গণমাধ্যমের কাছে প্রশ্ন রাখেন, কেন আমরা এক নম্বর দল হয়ে উঠতে পারবো না? তিনি বলেন, ‘দেখেন আমরা পৃথিবীর সেরা ১২ দলের ভেতরে, আমরা সব সময় সাত-আট-নয়-দশের মধ্যে থাকি। কেন আমরা ১ নম্বর দল হতে পারবো না? কেন আমরা ১ নম্বর টেস্ট দল হতে পারবো না! কেন আমরা ১ নম্বর টি-টোয়েন্টি দল হতে পারবো না! কেন ১ নম্বর ওয়ানডে দল হতে পারবো না! এটা শুধু সময়ের ব্যাপার, আমাদের সকলের একসঙ্গে কাজ করতে হবে। এই বাচ্চারা যে এখন স্বপ্ন দেখছে, সেটা কীভাবে বাস্তবায়ন করতে পারি সেটা লক্ষ্য থাকবে।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি