কাফরুলে ছুরিকাঘাত ও পোড়া অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২০, ২১:৫৭আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ২২:৪১

কাফরুলে ছুরিকাঘাত ও পোড়া অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

রাজধানীর কাফরুলে নিজ বাড়ি থেকে সীমা নামে এক নারীর (৩৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, এটি একটি  হত্যাকাণ্ড।

রবিবার (২৯ নভেম্বর) কাফরুল বাইশটা টেকি ইমামনগর এলাকার ওই বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ডিএমপির মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) আ স ম মাহাতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মাহাতাব উদ্দিন বলেন,  ‘স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ বাইশটা টেকি ইমামনগর এলাকার একটি বাড়ি থেকে সীমা নামে এক নারীর মরদেহ উদ্ধার করে। মরদেহটি ঢাকা মেডিক্যালে পাঠিয়ে দিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। তবে ময়নাতদন্তের পরই বোঝা যাবে তাকে কীভাবে হত্যা করা হয়েছে। তার শরীরে পোড়া ও ছুরিকাঘাতের চিহ্ন আছে।’

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্র বলছেন, রবিবার  রাত ৮টার দিকে সীমার মরদেহ ঢামেকে আনা হয়। ওই নারীর আনুমানিক বয়স ৩৩ বছর। মরদেহটি বিছানায় উপুড় অবস্থায় পাওয়া যায়। তার পিঠে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। বিছানা পুড়ে গেছে। তার শরীরের পেছনের অংশেও পোড়া ক্ষত রয়েছে

কাফরুল থানা পুলিশের ডিউটি অফিসার জানান, এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি। ঘটনাস্থলে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট কাজ করছে। আমাদের স্যাররাও সেখানে আছেন। তারা চলে যাওয়ার পর থানা পুলিশ কাজ করবে। তখন এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। 

জানা যায়, নিহত সীমার বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায়। তিনি জনৈক শাহজাহান সিকদারের দ্বিতীয় স্ত্রী। তিন-চার মাস আগে তাদের বিয়ে হয়।

/এসএইচ/এআইবি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের