করোনার সেকেন্ড ওয়েভ নিয়ে আইনজীবীদের সতর্ক করলেন প্রধান বিচারপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২০, ২১:৩৪আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ২২:১৯

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন মহামারি করোনাভাইরাসের সেকেন্ড ওয়েভ নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবীদের সতর্ক করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

সোমবার (৩০ নভেম্বর) রাতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে নতুন বইয়ের দোকান এবং ওকালতনামা সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ সতর্কতার বিষয়টি তুলে ধরেন।

সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘করোনার দ্বিতীয় ওয়েভ আসছে বলে সরকার জানিয়েছে।  আমরা প্রথম ওয়েভটা খুব সাফল্যজনকভাবে মোকাবিলা করেছি। আমরা আশা করি, সবার সম্মিলিত প্রচেষ্টায় সেকেন্ড যে ওয়েভ, যেটা আসতে পারে বলেছে, এটাও আমরা খুব ভালোভাবে মোকাবিলা করবো।’

এসময় অনুষ্ঠানে উপস্থিত আইনজীবীদের সতর্ক করে প্রধান বিচারপতি আরও বলেন, ‘প্রত্যেকের দায়িত্ব আছে। আপনারা যারা আইনজীবী আছেন, তারা সবাই মাস্ক পরবেন। সামাজিক দূরত্ব মেনে চলবেন। আমরা কেউ যাতে আক্রান্ত না হই। কারণ, একজন আক্রান্ত হওয়া মানে একটি পরিবার আক্রান্ত হওয়া। সুতরাং, আমি সবাইকে আহ্বান জানাবো— খুব সাবধান হতে হবে। করোনার বিষয়ে সবাই খুবই সতর্ক থাকবেন। যাতে আমাদের কারণে অন্যদের মধ্যে করোনা না ছড়ায়।’

সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এবং অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী