মাস্কের দাম বেশি রাখায় ৪ ফার্মেসিকে এক লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০২০, ২২:৩৩ আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ২২:৩৬

মাস্কের দাম বেশি রাখায় ৪ ফার্মেসিকে এক  লাখ টাকা জরিমানা মাস্কের দাম বেশি রাখায় রাজধানীতে চার প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। মঙ্গলবার (১ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডি, কলাবাগান ও শাহবাগ এলাকার বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয় বলে জানান প্রতিষ্ঠানটির উপ-পরিচালক মো. মাসুম আরেফিন। 

অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার রাজধানীর ধানমন্ডি, কলাবাগান ও শাহবাগ এলাকার বিভিন্ন ফার্মেসিতে  অভিযান পরিচালনা করেন প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মাসুম আরেফিন এবং ঢাকা জেলা ও বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক  আব্দুল জব্বার মণ্ডল ও মাগফুর রহমান।  এ সময় মাস্কের দাম বেশি রাখায় চারটি ফার্মেসির মালিককে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া ঢাকার বাইরে বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে বিভিন্ন বাজারে তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানকালে  মাস্কসহ আলু, চাল, পেঁয়াজ, সয়াবিন তেল, আদাসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য যৌক্তিক দামে বিক্রি হচ্ছে কিনা তা মনিটরিং করা হয়। এছাড়া পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মূল্য তালিকার সঙ্গে বিক্রয় রশিদের গরমিল, পণ্যের ক্রয় রসিদ সংরক্ষণ না করা, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য, নকল পণ্য, ওজনে কারচুপিসহ ভোক্তাস্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে সারা দেশের ৬১টি প্রতিষ্ঠানকে ৪ লাখ ৫০ হাজার  টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এ প্রসঙ্গে অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহা বলেন, ‘নিয়মতান্ত্রিক ও নৈতিকতার সঙ্গে ব্যবসা পরিচালনাকারী সব ব্যবসায়ীকে এ অধিদফতর সবসময় সাধুবাদ জানায়। ভোক্তা ও ব্যবসাবান্ধব একটি সুশৃঙ্খল  বাজার ব্যবস্থা গড়ে তোলার জন্য ব্যবসায়ীদের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি। এছাড়া মাস্ক পরার প্রতি গুরুত্ব আরোপ করে সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরে পণ্য বেচাকেনার অনুরোধ জানান তিনি।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেসির ১০ নম্বর জার্সি নিয়ে বড় সিদ্ধান্ত স্ক্যালোনির
মেসির ১০ নম্বর জার্সি নিয়ে বড় সিদ্ধান্ত স্ক্যালোনির
পূজার ছুটিতে ঘুরে আসুন শাড়ি, মন্দির আর ঐতিহ্যের শহর কাঞ্চীপুরমে
পূজার ছুটিতে ঘুরে আসুন শাড়ি, মন্দির আর ঐতিহ্যের শহর কাঞ্চীপুরমে
স্থানীয় নির্বাচন শুরু জানুয়ারিতে, শেষ জুনে: শাহে আলম
স্থানীয় নির্বাচন শুরু জানুয়ারিতে, শেষ জুনে: শাহে আলম
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি নাসিমুল আলমকে গ্রেফতার দেখালেন আদালত
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি নাসিমুল আলমকে গ্রেফতার দেখালেন আদালত
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো