‘যথা সময়ে যথা স্থানে বঙ্গবন্ধুর ভাস্কর্য হবেই হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০২০, ১৩:০৪আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ১৩:০৪

বঙ্গবন্ধুর ভাস্কর্য বাস্তবায়ন পরিষদের সংবাদ সম্মেলন জাতির জনকের ভাস্কর্য স্থাপনের বিরোধিতার কারণ রাজনৈতিক। তাই এই মহান বিজয়ের মাস ডিসেম্বরেই নগরীর ধোলাইপাড়ের নির্দিষ্ট স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন করতে হবে। এই দাবি করেছে বঙ্গবন্ধুর ভাস্কর্য বাস্তবায়ন পরিষদ। একই সঙ্গে দেশের প্রতিটি জেলায় বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের দাবিও জানিয়েছে তারা।

সংগঠনটি বলেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর যে ভাস্কর্য স্থাপনের প্রকল্প গ্রহণ করা হয়েছে সেটা যথা সময়ে যথা স্থানে হবেই হবে। ধর্ম ব্যবসায়ীরা মুক্তিযুদ্ধ ও বাংলাদেশকে হেয়-প্রতিপন্ন করার জন্য এর বিরোধিতা করছে।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) নগরীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধুর ভাস্কর্য বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ড. মো. আওলাদ হোসেন বলেন, ‘এই বিজয়ের মাসেই স্বাধীনতার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য যাতে যথা স্থানে স্থাপিত হয় সেই দাবি জানাচ্ছি। পাশাপাশি সোনার বাংলাদেশের প্রতিটি জেলায় বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনেরও দাবি জানাচ্ছি। যে সমস্ত ষড়যন্ত্রকারী বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করছে মূলত তারা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার বিরোধিতা করছে। তাদের অবিলম্বে আইনের আওতায় এনে বিচার করতে হবে।’

তিনি আরও বলেন, ‘যারা ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করছে তারাই বিএনপি-জামায়াত জোটের সময় ২০ দলীয় জোটের অন্তর্ভুক্ত সংগঠনের নেতৃত্বে থেকে জিয়াউর রহমানের ভাস্কর্য উদ্বোধন করেছে। বাংলাদেশে জিয়াউর রহমানের অসংখ্য ভাস্কর্য আছে। এখন মানুষকে ধোঁকা দেওয়ার কোনও সুযোগ নেই।’

মো. আওলাদ হোসেন বলেন, ‘পৃথিবীর অসংখ্য দেশে তাদের জাতির পিতার ভাস্কর্য রয়েছে। তুরস্কে ইসলামি দল ক্ষমতায়। এরদোয়ান সাহেব নিজেই একজন কোরআনে হাফেজ। উনার নিজের ভাস্কর্যও রয়েছে। মালয়েশিয়া, পাকিস্তান ও আফগানিস্তানে অসংখ্যা ভাস্কর্য আছে। সেখানে তো কোনও কথা নেই। আসলে তারা বোঝে না ভাস্কর্য আর মূর্তি এক নয়। আমাদের জানতে হবে, যারা বিরোধিতা করছে তাদের পূর্বসূরিদের পরিচয় কী।’

সভায় ১৮৯ সদস্য বিশিষ্ট বঙ্গবন্ধুর ভাস্কর্য বাস্তবায়ন পরিষদের কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে পরিষদের যুগ্ম আহ্বায়ক ও কদমতলী থানা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নাছিম মিয়া, যাত্রা বাড়ি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন আর রশিদ, শ্যামপুন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

/এসএস/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম