‘বঙ্গবন্ধুর ভাস্কর্য শুধু প্রতিকৃতি নয় বাংলাদেশের প্রতিচ্ছবি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০২০, ১৭:২৯আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ১৭:৩০

আইইবিসহ কয়েকটি সংগঠনের মানববন্ধন ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য শুধু একটি প্রতিকৃতি নয়; বরং এই ভাস্কর্য বাংলাদেশের প্রতিচ্ছবি। জাতির পিতার নেতৃত্বে পাকিস্তানের হায়েনাদের কাছ থেকে  এই দেশ স্বাধীন হয়েছে। জাতির পিতার প্রতি অবমাননা করা মনে বাংলাদেশকে অবমাননা করা। বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সুতায় গাঁথা।’

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) সদর দফতরের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে কটূক্তির প্রতিবাদে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ ( আইইবি), আইইবি ঢাকা কেন্দ্র এবং বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ (বিপিপি) আয়োজিত মানববন্ধনে বক্তরা এ কথা বলেন।

মানববন্ধনে আইইবির সম্মানী সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আবুল কালাম হাজারীর সঞ্চালনা বক্তব্য রাখেন আইইবি’র ভাইস প্রেসিডেন্ট ও বিপিপির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. নুরুজ্জামান, প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ, প্রকৌশলী এসএম মনজুরুল হক মঞ্জু, সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন (শীবলু) পিইঞ্জি., সম্মানী সহকারী সাধারণ সম্পাদক ও বিপিপি টেলিটক শাখার সভাপতি প্রকৌশলী মো. রনক আহসান, আইইবি ঢাকা কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী কাজী খায়রুল বাশার প্রমুখ। 

মানববন্ধনে বক্তরা বলেন, জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন পাকিস্তানের চেয়ে সব সূচকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই ভাস্কর্য নিয়ে একটি ইস্যু তৈরি করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে কিছু মৌলবাদীগোষ্ঠী। যারা ১৯৭১ সালে ধর্মের অপব্যাখ্যা করে দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, আজ তারাই বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিরোধিতা করছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে বিরোধিতা করার মাধ্যমে আবারও মৌলবাদীগোষ্ঠী দেশের স্বাধীনতার বিরোধিতা করছে। স্বাধীনতার ইতিহাসের সাক্ষী আইইবি। তাই আইইবির সামনে আমরা বঙ্গবন্ধুর একটি ভাস্কর্য তৈরি করবো।

বক্তরা আরও বলেন, পৃথিবীর বিভিন্ন ইসলামী দেশে তাদের জাতির জনকের ভাস্কর্য রয়েছে। কিন্তু আমাদের দেশের কিছু মৌলবদীগোষ্ঠী ধর্মের অপব্যাখ্যা দিয়ে দেশের শান্তি নষ্ট করতে চাইছে। কিন্তু আমরা প্রকৌশলীরা তা হতে দেবো না। দেশের শান্তি বজায় রেখে দেশকে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে নিতে হবে। মৌলবাদীরা যেন মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সে দিকে দেশের মানুষকে সজাগ থাকতে হবে।

 

/এসএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি